লাগাতার ব্যর্থতা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি। টেস্ট বা ওয়ানডেতেও অবস্থা খুব একটা ভালো নয়। যার জেরে পাকিস্তান ক্রিকেটে যে আমূল পরিবর্তন ঘটতে চলেছে, তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। তারই সূত্রপাত হল সরফরাজ আহমেদকে টেস্ট দলের কোচ করে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান। মাত্র একমাস আগে অবসর নিয়েছেন সরফরাজ। এবার তাঁকে কোচিংয়ের দায়িত্ব দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
মে মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। ৮ এবং ১৬ মে রয়েছে দু’টি টেস্ট। গত বছরের অক্টোবর থেকে পাকিস্তান টেস্ট দলের হেডকোচের পদ খালি। এর আগে অন্তর্বর্তীকালীন কোচের পদে ছিলেন আজহার মাহমুদ। দক্ষিণ আফ্রিকা সিরিজে তাঁকে শেষবার পাকিস্তান দলের সঙ্গে দেখা গিয়েছিল। এবার শূন্যস্থানে আসতে চলেছেন সরফরাজ। এই নিয়ে গত ৫ বছরে ৮ কোচ নিয়োগ করল পাক বোর্ড।
আরও পড়ুন:
সেই সঙ্গে প্রাক্তন তারকা উমর গুল ও আসাদ শফিককে যথাক্রমে বোলিং ও ব্যাটিং কোচ করা হচ্ছে। ১৬ জনের দলের অধিনায়ক শান মাসুদ। বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদির মতো তারকারা দলে আছেন। এর সঙ্গে চারজন নতুন ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে। বোর্ডের তরফ থেকে বলা হয়েছে, ‘প্লেয়াররা ২৭ এপ্রিল করাচির ক্যাম্পে যোগ দেবেন। ২ মে তাঁরা বাংলাদেশের উদ্দেশে পাড়ি দেবেন। অনেকেই এখন পিএসএলে খেলছেন। তাঁদের দলের ম্যাচ শেষ হলে ক্যাম্পে আসবেন। যাঁরা ফাইনাল খেলবেন, তাঁরা সরাসরি বাংলাদেশে যাবেন।’
উল্লেখ্য, একমাস আগেই সরফরাজ পাক দল থেকে অবসর নেন। শেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালে। এর আগে পরামর্শদাতা হিসাবে পিসিবিতে যোগ দিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। গত বছরের ডিসেম্বর মাসে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্ব পান। সম্প্রতি তাঁকে পাকিস্তানের নির্বাচন কমিটিতেও নিযুক্ত করা হয়েছিল। তাঁর কেরিয়ারের সব থেকে বড় সাফল্য ২০১৭ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ঋতব্রত শিবিরে পদপ্রাপ্তির ‘শাস্তি’, ফিরহাদের বদলে মদনকে মুখ্য সচেতক চান মমতা
-
টিভির পর্দায় ‘দাদা-দিদি’ বদল, দেবের নতুন ‘গুগলি’তে ঘায়েল নেটভুবন!
-
নিজেকে বিরাট অভিনেতা ভাবি না আরও অনেক উন্নতি করতে হবে, ‘কুমকুম’ নিয়ে আড্ডায় আদৃত
-
পুলিশের জালে হালিশহরের প্রাক্তন পুরপ্রধান, বেঙ্গালুরুতে ধৃত টাকির ভাইস চেয়ারম্যানও
-
প্রধানমন্ত্রী বদলেই চলেছে, ব্রিটেনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের স্থায়ী বাসিন্দা এক বিড়াল!