Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
Sara Tendulkar

পিছন দিক থেকে ছবি তুলে অশালীন ইঙ্গিত! পাপারাজ্জিদের বিরুদ্ধে গর্জে উঠলেন সারা

চলতি বছর মার্চ মাসে ধুমধাম করে অর্জুন তেণ্ডুলকরের বিয়ে হয়। সারার প্রিয় বান্ধবী সানিয়ার সঙ্গেই সাতপাকে বাঁধা পড়েন শচীনপুত্র। বিয়ের আগে-পরে বারবারই নেটদুনিয়ায় চর্চায় উঠে এসেছে সারা-সানিয়ার বন্ধুত্ব।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০২৬, ১৯:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০২৬, ১৯:৪৫

options
link
পিছন দিক থেকে ছবি তুলে অশালীন ইঙ্গিত! পাপারাজ্জিদের বিরুদ্ধে গর্জে উঠলেন সারা zoom
সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে শচীনকন্যার তোপ, সাংবাদিকতার নামে সীমা অতিক্রম করছেন কয়েকজন।

পাপারাজ্জিদের উপর এবার চটলেন সারা তেণ্ডুলকর (Sara Tendulkar)! সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে শচীনকন্যার তোপ, সাংবাদিকতার নামে সীমা অতিক্রম করছেন কয়েকজন। নির্দিষ্ট এক ব্যক্তিকে ট্যাগও করেছেন সারা। বিতর্কের মধ্যে সারার ছবি ডিলিট করেছেন ওই ব্যক্তি। কিন্তু তাতেও সমালোচনার ঝড় থামছে না।

ঠিক কী নিয়ে বিতর্ক? সম্প্রতি ভাইয়ের স্ত্রী সানিয়া চন্দোকের সঙ্গে বিমানবন্দরে গিয়েছিলেন সারা। সেসময়ে পিছনদিক থেকে শচীনকন্যার ছবি তোলা হয়। এখানেই শেষ নয়, সোশাল মিডিয়ায় সেই ছবি অত্যন্ত অশালীনভাবে ছড়িয়ে দেওয়া হয়। মূলত অশালীন বার্তার কারণেই ছবি ভাইরাল হয়ে যায়। গোটা বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন সারা। ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন, কীভাবে তাঁর ছবি অশালীনভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে নেটদুনিয়ায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Sara Tendulkar slammed Papparazzi for body shaming her

ইনস্টাগ্রামে তাহির জাসুস নামে একটি অ্যাকাউন্টকে ট্যাগ করেছেন শচীনকন্যা। ওই ব্যক্তিকে তোপ দেগে সারার তোপ, ‘আপনি অত্যন্ত বিরক্তিকর। আপনি যেটা করছেন সেটা সাংবাদিকতা নয়। আমাদের নিজের মতো করে থাকতে দিন।’ সারার এই তোপের পর সম্ভবত অশালীন পোস্টটি ডিলিট করা হয়। কিন্তু সারার সাফ কথা, ‘অশালীন পোস্ট করে সেটা ডিলিট করার মধ্যে ইতিবাচক কিছু নেই। পোস্ট ডিলিট করলেও আপনি বিরক্তিকরই থাকবেন।’

উল্লেখ্য, চলতি বছর মার্চ মাসে ধুমধাম করে অর্জুন তেণ্ডুলকরের বিয়ে হয়। সারার প্রিয় বান্ধবী সানিয়ার সঙ্গেই সাতপাকে বাঁধা পড়েন শচীনপুত্র। বিয়ের আগে-পরে বারবারই নেটদুনিয়ায় চর্চায় উঠে এসেছে সারা-সানিয়ার বন্ধুত্ব। তাঁদের মাঝেমধ্যেই একসঙ্গে দেখা যায়। একসঙ্গে ঘোরাফেরাও করতে দেখা যায় তাঁদের দু’জনকে। নেটদুনিয়ায় সেসব ছবি ভাইরালও হয়। তবে বডিশেমিং বা অশালীন ভাবে ছবি প্রচারের ঘটনা সেভাবে প্রকাশ্যে আসেনি। সোশাল মিডিয়ায় নিজের ছবি হামেশাই পোস্ট করেন সারা। তবে তাঁর ছবি নিয়ে যেভাবে অশালীন ইঙ্গিত করা হয়েছে, সেই নিয়ে ক্ষুব্ধ শচীনকন্যা। অভিযুক্ত সাংবাদিকের তরফে এই গোটা ঘটনা নিয়ে এখনও কিছু বলা হয়নি। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.