মঞ্চে বসে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। পাশে ভারতের বিশ্বজয়ী দলের সদস্য সঞ্জু স্যামসন (Sanju Samson)। আয়োজকদের তরফে সঞ্জুকে একটি পানীয় দেওয়া হয়েছিল, সেটি নিজে না পান করে মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে দিলেন সঞ্জু। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল। টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটারের প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া।
এমনিতে সঞ্জু স্যামসন বিপুল জনপ্রিয়। বিশেষ করে নিজের রাজ্য কেরলে। টি-২০ বিশ্বকাপ তাঁর ক্রিকেটভাগ্যও বদলে দিয়েছে। একসময় প্রথম একাদশের অনিয়মিত সদস সঞ্জু রীতিমতো চমক দিয়েছেন বিশ্বকাপে। দলের সেরা পারফর্মার হয়ে টুর্নামেন্টের সেরার খেতাব পেয়েছেন। ভারচুয়াল কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, পরপর ৩ ম্যাচেই তিনি হাফ সেঞ্চুরি করেছেন।
আরও পড়ুন:
The way Sanju Samson first said to Kerala CM Pinarayi Vijayan, “Pehle aap lijiye.” After the CM replied, “No, no, thank you, you have it,” Sanju Samson then drank it himself.
This is what makes Sanju Samson special. He is truly a calm, grounded, and kind-hearted person. pic.twitter.com/lotlecznsw
— Sonu (@Cricket_live247) March 18, 2026
স্বাভাবিকভাবেই রাজ্যে ফিরে আলাদা কদর পাচ্ছেন তিনি। বিশেষ করে ভোটের মুখে। সোমবার সঞ্জুকে নিজের বাড়িতে সংবর্ধনা দিতে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী বিজয়ন। সেখানকারই ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিও-য় দেখা যাচ্ছে, সঞ্জুকে একটি পানীয় দেওয়া হয়েছে। খুব সম্ভবত সেটা জল বা ডাবের জল। কিন্তু তিনি নিজে সেটা পান না করে বয়োজ্যেষ্ঠ নাগরিক বিজয়নের দিকে এগিয়ে দিচ্ছেন। বিজয়ন সেই পানীয় পান না করে সঞ্জুকে সেটা গ্রহণ করার অনুরোধ জানালে, তিনি সেখা পান করেন।
ওই ভিডিও দেখে সঞ্জুর প্রশংসায় ভরিয়ে দিচ্ছে নেটদুনিয়া। নেটিজেনদের বক্তব্য, “এই মাটির মানুষের মতো মানসিকতাই সঞ্জুকে অন্যদের থেকে আলাদা করে দেয়।” কেউ বলছেন, “এজন্যই সঞ্জু ভালো ক্রিকেটার। সবসময় শান্ত, নম্র, ভদ্র।” কেউ কেউ এর সঙ্গে রাজনীতির যোগও খুঁজছেন। যদিও সেটা নেহাত বোকামো ছাড়া কিছুই নয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সুযোগের অপেক্ষায় ‘মগুজে নকশাল’রা! দেশে চলছে ছায়াযুদ্ধ, স্বাধীনতা দিবসে সতর্ক করলেন মোদি
-
‘জেন আলফা’দের হাত ধরে আসবে সাফল্য, ২০৩৬-এ ভারতে অলিম্পিক আয়োজনে স্বপ্ন মোদির
-
‘বিকশিত ভারত’ গড়ার নীল নকশা! লালকেল্লায় ‘শক্তির সপ্তধারা’ কর্মসূচির উল্লেখ মোদির
-
স্বাধীনতা দিবসে সুখবর! পর্যটন প্রসারে জোড়া ট্রেন প্রাপ্তি পুরুলিয়ার
-
যুদ্ধ আবহে চরমে জ্বালানি-জ্বালা! ‘২০৪৭-এ বিকশিত ভারত গড়বই’, লালকেল্লায় ‘আত্মনির্ভরতা’র বার্তা মোদির