বৈভব সূর্যবংশীকে দলে নিতে চাইবে যে কোনও ফ্র্যাঞ্চাইজি। ১৫ বছর বয়সেই আইপিএল মাতিয়ে দিয়েছে। তবে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ বৈভবকে কখনও ছাড়বে কি না সন্দেহ। সেটাই আক্ষেপ সঞ্জীব গোয়েঙ্কার। বৈভবের মতো প্রতিভা তাঁর দলে নেই। অথচ ‘বেবি বস’ ছিল গোয়েঙ্কার দলের ভক্ত। তাঁর দলের জার্সি পরেই প্রথম আবির্ভাব। কিন্তু এখন আফসোস ছাড়া উপায় নেই লখনউ সুপার জায়ান্টসের মালিকের।
একটি পডকাস্টে গোয়েঙ্কা বলেন, “বৈভব অবিশ্বাস্য প্রতিভা। এখন সব দলেরই আক্ষেপ, কেন ও আমার দলে নেই। আর এখন তো রাজস্থান রয়্যালসের মালিক লক্ষ্মী মিত্তাল। ওঁরা কখনই বৈভবকে ছেড়ে দেবেন না।” তাঁর বক্তব্য, ২০২৫-র নিলামে বৈভবের জন্য দর না হেঁকে ভুল করেছিলেন। আর এখন ১৫ বছর বয়সি ব্যাটার যেভাবে আইপিএল মাতিয়ে দিয়েছে, তাতে আফসোস আরও বেড়েছে।
আরও পড়ুন:
বৈভবকে প্রথম সর্বসমক্ষে দেখা যায় গোয়েঙ্কার দলের জার্সি পরে। তবে সেটা লখনউ নয়। এর আগে রাইজিং পুণে সুপার জায়ান্টসের মালিক ছিলেন তিনি। ২০১৭ সালে বাবার কোলে ইডেনে পুণের জার্সি পরে ম্যাচ দেখেছিল বৈভব। তখন ধোনির ভক্ত ছিল। বৈভবের উত্থানের পর সেই ছবি প্রকাশ্যে আসে। সেই প্রসঙ্গ উল্লেখ করে গোয়েঙ্কা বলছেন, “আজ সেই বাচ্চাটা সব বোলারদের ধ্বংস করে দিচ্ছে।”

কেন বৈভব সবার থেকে আলাদা? গোয়েঙ্কা বলছেন, “আত্মবিশ্বাসের জন্য ও সবার থেকে আলাদা। প্রতিভা আছে, হাতে শট আছে। তার সঙ্গে ও চূড়ান্ত আত্মবিশ্বাসী। তার মানে এই নয় যে আত্মতুষ্টিতে ভোগে। দুয়ের মধ্যে একটা পার্থক্য আছে। আত্মতুষ্টিতে ভুগতে শুরু করলেই পতন শুরু হবে। বৈভবের মধ্যে আত্মবিশ্বাস আছে, আমি পারব।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ঘনিষ্ঠ মুহূর্তে ওর নতুন বয়ফ্রেন্ডের ফোন’, তারপর? পুরুলিয়া কাণ্ডে ফাঁস যুগলের শেষমুহূর্তের কথোপকথন!
-
‘আপনি বরখাস্ত’, পশ্চিম এশিয়ার যুদ্ধে মুনিরকে তোপ ইরানি সাংবাদিকের, মোদির প্রশংসায় পঞ্চমুখ
-
ভূতনিতে লাইফ জ্যাকেট গায়ে নৌকায় রোগী দেখছেন সরকারি চিকিৎসক, বাড়ছে ক্ষোভ
-
‘মোদিকে যা দিয়ে…’! রাখির কুকথায় কঙ্গনার তোপ, ‘তোকে কেউ ঝাড়ুদারেরও চাকরি দেবে না’
-
শিক্ষকদের সম্মানে ডিসানে ‘গুরু প্রণাম’, হৃদ্স্বাস্থ্য থেকে ডায়াবেটিস নিয়ে আলোচনা