এবারই কি মহেন্দ্র সিং ধোনির আইপিএল যাত্রা সমাপ্ত হবে? গত কয়েক বছর ধরেই আইপিএল শুরুর আগে এই প্রশ্নের জবাব খুঁজছে ক্রিকেটবিশ্ব। আইপিএলের সফলতম অধিনায়ক আপাতত খেলেন শুধু এই একটা প্রতিযোগিতায়। মেরেকেটে মাস তিনেক ব্যাট-প্যাড-গ্লাভসে সুসজ্জিত মাহিকে দেখতে পান অনুরাগীরা। সিএসকে’র প্রথম ম্যাচের আগে দিন দশেক সময় রয়েছে। তার আগে এমএসডি’র সফল জীবনের নেপথ্য কারিগরকে সামনে এনে আবেগঘন বার্তা দিলেন তাঁর স্ত্রী।
শ্বশুরমশাই পান সিং ধোনির জন্মদিনে সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন সাক্ষী। আবেগঘন বার্তায় তিনি লেখেন, ‘ছোট্ট এক গ্রাম থেকে অদম্য সাহস নিয়ে একা বেরিয়ে পড়া এক কিশোর… সেখান থেকে এমন এক উত্তরাধিকার গড়ে তোলা, যাকে পুরো দেশ সম্মান করে। আপনার জীবনযাত্রা নিখাদ প্রেরণা। আমার স্বামীর সাফল্যের নেপথ্যে আসল শক্তি আপনিই। তিনি আজ যা কিছু অর্জন করেছেন, সব আপনার জন্য। আমরা আপনাকে খুব ভালোবাসি। শুভ জন্মদিন।’
আরও পড়ুন:
Latest Instagram story of Sakshi Dhoni for MS Dhoni father ❤️#MSDhoni pic.twitter.com/TAXC5vGQ7D
— Yash MSdian ™️ 🦁 (@itzyash07) March 18, 2026
চেন্নাই সুপার কিংসে বর্তমানে মাহির ভূমিকা অনেকটাই বদলে গিয়েছে। এখন আর তিনি দলে ‘ক্যাপ্টেন কুল’ নন, সেই দায়িত্বে এখন রুতুরাজ গায়কোয়াড়। অবশ্য তরুণ অধিনায়ক চোটে ছিটকে যাওয়ায় ফের রাজপাট সামলেছিলেন তিনি। এবছর ফের সাধারণ সদস্য হিসাবে ধোনিকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। তাছাড়া, ব্যাটিংয়েও এখন বেশ লোয়ার অর্ডারেই নামেন তিনি। ফলে ৪৪ বছরের মহাতারকার ভবিষ্যৎ নিয়ে জল্পনা বেশ জোরালভাবেই আলোচনা হচ্ছে।

গত কয়েক বছরে দলে ধোনির উত্তরসূরি খোঁজার চেষ্টা করেছে সিএসকে। রবীন্দ্র জাদেজাকে ক্যাপ্টেন করে হাল খারাপ হওয়ায় ফের নেতৃত্বে ফেরেন পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক। আপাতত দলের ঘোষিত অধিনায়ক রুতুরাজ। তবে অনেকেই মনে করছেন, ধোনির দেখানো পথে যোগ্য পথিক হতে পারেন সঞ্জু স্যামসন। এই পরিস্থিতিতে ধোনির বড় হওয়ার নেপথ্যে মানুষটির কথা তুলে ধরে নেটিজেনদের মন জয় করে নিলেন ধোনিপত্নী।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘সুস্থ’ থাকবে ইঞ্জিন! বাজারে বিশেষ ‘লুব্রিকেন্ট’ আনল ইন্ডিয়ান অয়েল
-
সরস্বতী নদীর ধারে বেআইনি নির্মাণ, প্রতিবাদ করায় ডোমজুড়ে যুবককে বেধড়ক মার
-
আমেরিকার উপর নজরদারি ইজরায়েলের! গুপ্তচরদের নজর এড়াতে সতর্ক মার্কিন গোয়েন্দারা
-
সাত বছরের অপেক্ষার অবসান, বাংলাদেশকে গুঁড়িয়ে ফের সাফ মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন ভারত
-
তৃণমূল বিধায়কের কার্যালয়ে কন্ডোম, গুদাম থেকে মিলল প্রচুর ত্রাণ! চাঞ্চল্য খণ্ডঘোষে