Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৫ জুন ২০২৬
Team India

ভালো স্পিনারের আকাল, দুর্দশা ঘোচাতে নয়া স্পিন বোলিং কোচ টিম ইন্ডিয়ায়, কাকে নিল বিসিসিআই?

গৌতম গম্ভীরের কোচিং স্টাফের পঞ্চম সদস্য হিসাবে যোগ দিচ্ছেন স্পিন বোলিং কোচ। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন কোচিং করিয়েছেন তিনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০২৬, ২০:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০২৬, ২০:০৮

options
link
ভালো স্পিনারের আকাল, দুর্দশা ঘোচাতে নয়া স্পিন বোলিং কোচ টিম ইন্ডিয়ায়, কাকে নিল বিসিসিআই? zoom
গৌতম গম্ভীর ও শুভমান গিল। ফাইল ছবি

রবিচন্দ্রন অশ্বিনের শূন্যস্থান এখনও পূরণ হয়নি। ক’দিন বাদে হয়তো অবসর নেবেন রবীন্দ্র জাদেজাও। টিম ইন্ডিয়ার টেস্ট দলে তাঁদের বিকল্প কে হবেন? ওয়ানডে দলে কুলদীপ যাদবের বিকল্পটা কে? কিংবা বিশ্বকাপের শেষদিকে যেভাবে বরুণ চক্রবর্তী মার খেলেন-তেমন পরিস্থিতি হলে তাঁর জায়গা কে নেবেন? কিংবা বরুণদের কোনও সমস্যা হলে শুধরে দেবেন কে? এমন যাবতীয় ধাঁধাঁর উত্তর খুঁজতে এবার এক প্রাক্তন স্পিনারকে টিম ইন্ডিয়ার স্পিন বোলিং কোচ হিসাবে নিয়োগ করল বিসিসিআই। টিম ইন্ডিয়ার নতুন স্পিন বোলিং কোচ হলেন সাইরাজ বাহুতুলে।

মঙ্গলবার কুলদীপ যাদবদের নতুন স্পিন বোলিং কোচ হিসাবে বাহুতুলের নাম ঘোষণা করেছে বিসিসিআই। গৌতম গম্ভীরের কোচিং স্টাফের পঞ্চম সদস্য হবেন তিনি। এতদিন ভারতের পেস বোলিং কোচ হিসাবে কাজ করছেন মর্নি মর্কেল, ফিল্ডিং কোচ হিসাবে রয়েছেন টি দিলীপ, ব্যাটিং কোচ শীতাংশু কোটাক, সহকারী কোচ হিসাবে কাজ করছেন রায়ান টেন দুশখাতে। সেই স্টাফে এবার স্পিন বোলিং কোচ হিসাবে কাজ করবেন বাহুতুলে। এর আগে ভারতের কোনও স্পিন বোলিং কোচ ছিলেন না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কোচ হিসাবে বাহুতুলে বেশ অভিজ্ঞ। ক্রিকেটার হিসাবেও ঘরোয়া ক্রিকেটে বেশ সফল ছিলেন। ৫৩ বছর বয়সি বাহুতুলে দু’টি টেস্ট ও আটটি ওয়ানডে খেলেছেন। মোট পাঁচটি উইকেট পেয়েছিলেন। তবে ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের প্রাক্তন ক্রিকেটারের পারফরম্যান্স ঈর্ষণীয়। ১৮৮টি ম্যাচে পেয়েছেন ৬৩০টি উইকেট। পাশাপাশি ৬১৭৩ রানও করেছেন।

২০১৫ সালে বাহুতুলেকে বাংলার কোচ করা হয়। এছাড়া কেরলের ক্রিকেট দলেও কোচিং করিয়েছেন। এর আগেও ভারতীয় দলের সঙ্গে ছিলেন বাহুতুলে। ২০২২-২৩ সালে রাহুল দ্রাবিড় কোচ থাকাকালীন অস্ট্রেলিয়া সিরিজের সময় স্পিন পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। এছাড়া বিসিসিআইয়ের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেও কোচিং করিয়েছেন। রাজস্থান রয়্যালসের বোলিং কোচ হিসেবে ছিলেন। বর্তমানে তিনি পাঞ্জাব কিংসের স্পিন বোলিং কোচ। আর তাঁর দলেরই কোচ পাবেন স্পিন বোলিং কোচের দায়িত্ব।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.