হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) সম্পর্ক কার্যত শেষ। এবার সামনের দিকে এগোতে চায় মুকেশ আম্বানির দল। এরপর মুম্বইয়ের অধিনায়ক কে? সেই জন্য সবার আগে উঠে এসেছিল রোহিত শর্মার (Rohit Sharma) নাম। ‘হিটম্যান’কে নাকি ফের মুম্বইয়ের নেতৃত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে রোহিত রাজি হননি। অতএব উপায়? জানা গিয়েছে, অন্য দু’জন তারকা ক্রিকেটার পাঁচবারের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন।
গুজরাট টাইটান্স থেকে প্রচুর টাকা দিয়ে হার্দিককে ফের দলে নিয়ে আসা হয়েছিল। রোহিতকে সরিয়ে তাঁকে অধিনায়ক করা হয়। তবে একেবারেই সাফল্য পাননি। এবার অন্তত তিনটি ফ্র্যাঞ্চাইজি হার্দিককে দলে নেওয়ার দৌড়ে আছে। যার মধ্যে আছে কেকেআরও। ভবিষ্যতে হার্দিক মুম্বইয়ে থাকুক বা না থাকুক, তাঁর নেতৃত্ব থাকবে না। হয়তো শুধু প্লেয়ার হিসেবেই দলে থাকবেন। তাহলে অধিনায়ক হবেন কে? মুম্বই ফিরতে চেয়েছিল রোহিতের কাছে। ২০১৩ সালে মাঝামাঝি রোহিত অধিনায়ক হন। তারপর পাঁচটি আইপিএল ট্রফি দিয়েছেন মুম্বইকে।
আরও পড়ুন:
তবে এবার আর অধিনায়ক হতে চান না রোহিত। সেক্ষেত্রে মুম্বই ম্যানেজমেন্ট দু’জনকে গুরুত্ব দিচ্ছেন। তাঁরা হলেন জশপ্রীত বুমরাহ ও তিলক বর্মা। এঁদের মধ্যে বুমরাহ প্রথম থেকে মুম্বইয়ের অংশ। অনেকে ভেবেছিলেন রোহিতের জায়গায় তাঁকে নেতৃত্ব দেওয়া হতে পারে। এবার ফের বুমরাহর নাম। ভারতকে টেস্টে নেতৃত্ব দিয়েছেন। আবার হার্দিকের অনুপস্থিতিতে মুম্বইয়ের অধিনায়কের কাজও করেছেন। তবে তাঁর ক্ষেত্রে সমস্যা হল চোট-আঘাত।
সেই জন্য মুম্বই চাইছে নতুন কোনও তারকাকে। যিনি ভবিষ্যতেও দলের ব্যাটন সামলাতে পারবেন। তিলক বর্মা ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক। দলীপে নেতৃত্ব দিচ্ছেন। জাতীয় দলে কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক অজিত আগরকর তাঁর উপর ভরসা রেখেছেন। ব্যাটে-বলে মুম্বইকে বহু ম্যাচ জিতিয়েছেন। ফলে আগামী দিনে তিলককে মুম্বইয়ের নতুন অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?
-
আরও একটু মেসি হলে ক্ষতি কী! অবসরের পর লিওর নামে ‘সংগ্রহশালা’ উৎসর্গ বারাসতের সন্দীপের
-
নেপালে প্রলয়ের ফল, বিহারে ভেসে আসছে ‘অজানা মাছ’, বিপজ্জনক মৎস্যমুখে বারণ প্রশাসনের
-
বন্ধ হবে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস? কড়া নোটিস দমকলের, ৪৮ ঘণ্টায় জবাব তলব
-
শুরু প্রার্থী বাছাই প্রক্রিয়া, কলকাতা পুরসভায় ২০৯ আসনেই লড়বে ঋতব্রতর ‘আসল’ তৃণমূল