সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে নামার আগেই নতুন খবর দিলেন ঋষভ পন্থ। দুস্থদের পাশে দাঁড়াতে তৈরি করলেন নয়া ফাউন্ডেশন। শুধু তাই নয়, বিজ্ঞাপন থেকে নিজের আয়ের ১০ শতাংশও এই ফাউন্ডেশনে দান করবেন ভারতীয় উইকেটকিপার।
ঋষভের জাতীয় দলে সুযোগ পাওয়া এবং কেরিয়ারে বিরাট সাফল্যের নেপথ্যে রয়েছেন সমাজের নানা স্তরের বহু মানুষ। যাঁদের কাছে কৃতজ্ঞ তিনি। সমাজে পিছিয়ে পড়া এমনই মানুষদের পাশে দাঁড়াতে এই ফাউন্ডেশন গড়েছেন পন্থ। অনেকদিন ধরেই এমন একটি প্রতিষ্ঠান গড়ার কথা ভাবছিলেন তিনি। অবশেষে সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। পথ চলা শুরু হল ঋষভ পন্থ ফাউন্ডেশনের। ঠিক কোন কোন ক্ষেত্রে তাঁর এই প্রতিষ্ঠান কাজ করবে, তা আগামী কয়েক মাসের মধ্যেই জানাবেন তারকা।
সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে পন্থ বলছেন, “আমি আজ যা, তা পুরোটাই ক্রিকেটের জন্য। জীবন আমাকে অনেককিছু শিখিয়েছে। যেভাবে দুর্ঘটনা থেকে আমি ঘুরে দাঁড়িয়েছি, আর এখন যে স্থানে আছি, তার জন্য আমি কৃতজ্ঞ। আপনাদের আশীর্বাদ আর সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। জীবন আমায় শিক্ষা দিয়েছে যে কখনও হাল ছাড়তে নেই। আর এবার আরও কিছু মানুষের মুখে হাসি ফোটাতে চাই। ঠিক যেভাবে ক্রিকেটের মাধ্যমে করে থাকি।” এরপরই তিনি জানান, নিজের স্বপ্নের প্রোজেক্টের জন্য বিজ্ঞাপন থেকে তাঁর আয়ের ১০ শতাংশ ঋষভ পন্থ ফাউন্ডেশনে দেবেন তিনি।
#RishabhPantFoundation #RP17 pic.twitter.com/WV45tNDI3g
— Rishabh Pant (@RishabhPant17) February 5, 2025
উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে ভয়ংকর পথদুর্ঘটনার কবলে পড়েন পন্থ। দীর্ঘদিন ভর্তি ছিলেন হাসপাতালে। ধীরে ধীরে সুস্থ হয়ে নিজেকে ফের ২২ গজের জন্য প্রস্তুত করেন। ২০২৪ সালে ফেরেন মাঠে। আর এবার আসন্ন আইপিএলে সবচেয়ে দামী ক্রিকেটার হিসেবে লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে খেলবেন তিনি। পালন করতে চলেছেন অধিনায়কের দায়িত্বও।
সর্বশেষ খবর
-
বিশ্বকাপের তৃতীয় দিনই বিতর্কে VAR, প্রশ্ন পেনাল্টি নিয়ে, ৩৬ বছর পর প্রথম জয় পেল স্কটল্যান্ড
-
ইন্ডাস্ট্রিতে হাওয়া বদলের পরই প্রত্যাবর্তন ‘মা’ খ্যাত তিথির, গ্র্যান্ড কামব্যাক সব্যসাচী-দেবচন্দ্রিমারও!
-
‘বন্ধু’ হলে এত নিষ্ঠুর হত না! ওমানে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিকের মৃত্যুতে ওয়াশিংটনকে তোপ থারুরের
-
রাজ্যজুড়ে বর্ষার আগমন! উত্তরবঙ্গে ভারী, দক্ষিণে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
-
‘বিজেপি বিরোধী বলেই বিজয়নকে আলিঙ্গন সম্ভব নয়’, রাহুলের মন্তব্যে ক্ষুব্ধ সিপিএম, ‘ফাটল’ ইন্ডিয়াতে