Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
Rishabh Pant

১৫০ বছরের ইতিহাসে পারেননি কেউ, ছক্কার তাণ্ডবে টেস্টে বিশ্বরেকর্ড পন্থের

টেস্টে ছক্কার নিরিখে গিলক্রিস্টকেও ছাপিয়ে গিয়েছেন পন্থ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ১৮:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ১৮:৫৬

options
link
১৫০ বছরের ইতিহাসে পারেননি কেউ, ছক্কার তাণ্ডবে টেস্টে বিশ্বরেকর্ড পন্থের zoom
শ্রীলঙ্কার বিরুদ্ধে ঋষভ পন্থ।
Advertisement

গল টেস্টে বিরাট নজির ঋষভ পন্থের (Rishabh Pant)। শ্রীলঙ্কায় প্রথম টেস্টে ছক্কার তাণ্ডবে ইতিহাস গড়লেন ভারতীয় উইকেটকিপার। টেস্টে ১০০ ছক্কা হাঁকিয়েছেন পন্থ। প্রথম ভারতীয় হিসেবে এই রেকর্ড গড়লেন তিনি। কিন্তু তাঁর থেকে দ্রুত ছক্কার সেঞ্চুরি আর কেউ করতে পারেননি। তবে টেস্টে ছক্কার নিরিখে সার্বিকভাবে আছেন চতুর্থ স্থানে।

বড় কোনও অঘটন না ঘটলে শ্রীলঙ্কায় টেস্ট জিততে সমস্যা হবে না ভারতের (IND vs SL)। চতুর্থ দিনেই তার সমস্ত লক্ষণ স্পষ্ট। দ্বিতীয় ইনিংসে ভারত বড় রান করতে পারেননি। ১৮৩ রানে অলআউট হয়ে গিয়েছে। যার মধ্যে একা পন্থেরই রান ৬৬। আর সেটাও করেছেন মাত্র ৬৯ বলে। অর্থাৎ পন্থ নিজের ঘরানাতেই দাপুটে ক্রিকেট খেলেছেন। প্রথম ইনিংসে ৩৯ রানের মধ্যে একটি ছয় মেরেছিলেন। আর দ্বিতীয় ইনিংস সাজানো ছিল ৮টা চার ও ২টো ছক্কায়। তার মধ্যে একটি ছক্কা গিয়ে পড়ে গলের স্টেডিয়ামের বাইরে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তাতেই রেকর্ড। টেস্টে ১০০ ছক্কা হয়ে গেল পন্থের। লাল বলের ক্রিকেটে আর কোনও ভারতীয় ক্রিকেটার ১০০ ছক্কা হাঁকাতে পারেননি। আর সেটাও করলেন মাত্র ৫১টি ম্যাচে। যা ছক্কার সেঞ্চুরির নিরিখে দ্রুততম। টেস্টে ছক্কার তালিকায় সবার উপরে আছেন ইংল্যান্ডের বেন স্টোকস। তিনি মেরেছেন ১৩৮টি ছক্কা। তবে ১০০ ছক্কা হাঁকাতে সময় লেগেছিল ৮২টি টেস্ট। এছাড়া ১০০ বা তার বেশি ছক্কা আছে নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম (১০৭) ও অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টের (১০০)। পন্থের সুবিধা হল, এই তালিকায় সবাই প্রাক্তনী। ফলে স্টোকসকে ছাপিয়ে যাওয়ার সুযোগ থাকছে পন্থের কাছে।

ভারতীয়দের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি ছয় মেরেছেন বীরেন্দ্র শেহওয়াগ ও রোহিত শর্মা। দু’জনেই ৯১টা ছয় হাঁকিয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.