অনেকেই বলেছিলেন আসল ক্রিকেট নাকি হয় পাকিস্তান লিগে। বিতর্কিত মন্তব্য নিয়ে কিছুদিন আগেও চর্চা হয়েছিল। কিন্তু সেসব যে ‘ফানুস’, তা বোঝা যাচ্ছে। গত দু’বছর আইপিএলের সঙ্গে পাল্লা দিতে একই সময়ে আয়োজিত হয়েছে পিএসএল। কিন্তু রেষারেষিই সার! প্রতিযোগিতা থেকে একে একে সরে গিয়েছেন ক্রিকেটাররা। এবার শোনা যাচ্ছে, আইপিএলের সময় আর লিগ হবে না। পিএসএল হবে মাসখানেক আগে।
গতবারের পিএসএলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সামনে এসেছিল। জঙ্গি সংগঠনের হুমকি, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং ড্রোন হামলার আশঙ্কা– সব মিলিয়ে বিদেশি ক্রিকেটারদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছিল। ফলে অনেক বিদেশি তারকা টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে দ্বিধায় পড়েছিলেন। এর মধ্যে অজি তারকা ডেভিড ওয়ার্নার, ব্লেসিং মুজারাবানিও ছিলেন। এবার শোনা যাচ্ছে, জানুয়ারি-ফেব্রুয়ারিতে হতে পারে পাকিস্তান সুপার লিগ। সেপ্টেম্বরের শুরুতে লন্ডনে পাকিস্তান ক্রিকেটের বোর্ড কর্তাদের মিটিংয়ে এটা ঠিক হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
পিএসএলের মিডিয়া রাইটস হোল্ডার জানিয়েছে, এপ্রিল-মে মাসে রমজান। তার আগে একাধিক কোম্পানি প্রচুর বিজ্ঞাপন দেয়। তাই সেই সময় বেশির ভাগ কোম্পানির ফান্ডিং শেষ হয়ে যায়। তাই ওই সময় পিএসএল হলে তারা বিজ্ঞাপন দিতে পারবে না। যদিও মুখে তারা আইপিএলের সঙ্গে সংঘাতের কথা তাঁরা বলেনি। পিএসএল ফ্র্যাঞ্চাইজির মালিকরা জানিয়েছেন, যখনই খেলা হোক না কেন, পুরো টাকা পরিশোধ করতে হবে। তবে একসঙ্গে এ প্রশ্নও তুলেছেন, দলগুলি তাদের প্রাপ্য অর্থ আদৌ পাবে কিনা। কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী, ৮ ফ্র্যাঞ্চাইজি পিএসএলে লভ্যাংশ রাজস্ব থেকে ৯৫ শতাংশ পেয়ে থাকে।
প্রসঙ্গত, ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রথম ন’বছর পিএসএল আয়োজিত হয়েছিল ফেব্রুয়ারি-মার্চ মাসে। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে পিএসএল পিছিয়ে দেওয়া হয়েছিল। তবে একই সময় দুই প্রতিযোগিতা চলায় আইপিএলকেই বেছে নিয়েছিলেন অনেক ক্রিকেটার। এমনকী পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেওয়ার ধুম পড়ে যায়। যা মন থেকে মেনে নিতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। হয়তো সেই ‘তিক্ত’ অতীত থেকে শিক্ষা নিল পিসিবি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফের মাঝআকাশে আতঙ্ক! বিমানের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি, হুলস্থুল কাণ্ড উড়ানে
-
বিপর্যয়ের পর নেপালের সুড়ঙ্গে কি আটকে সন্দীপ? বর্ধমানে দুশ্চিন্তায় দিন গুনছেন স্ত্রী-পরিবার
-
একফালি আঁচলে ঢাকা স্তন, ‘জিনাতের সাহসী ছবি দেখতে বোরখাই ভরসা’, স্বীকারোক্তি চাঙ্কি পাণ্ডের
-
লালু-ভুলুরা চেটেপুটে খাচ্ছে কুলফি! সারমেয়দের জন্য সুগার ফ্রি ডেজার্ট বানিয়ে ভাইরাল বিক্রেতা
-
নেপালের দুর্গতদের পাশে ভারত সেবাশ্রম, সহযোগিতার হাত বাড়াল ঠিকাদার সংগঠন