Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ২৪ জুন ২০২৬
Sanju Samson

সূর্যকে সরিয়ে ভারতের টি-২০ অধিনায়ক কে? শ্রেয়সকে টপকে দৌড়ে এগিয়ে আরেক মহাতারকা!

ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন কে? অনেকের মতে, দৌড়ে এগিয়ে আছেন শ্রেয়স আইয়ার। তবে তিনি একা নন। তাঁকে কঠিন প্রতিযোগিতায় ফেলার জন্য তৈরি আরেক মহাতারকা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৬, ০৯:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৬, ০৯:৪১

options
link
সূর্যকে সরিয়ে ভারতের টি-২০ অধিনায়ক কে? শ্রেয়সকে টপকে দৌড়ে এগিয়ে আরেক মহাতারকা! zoom
সূর্যর পর ভারতের পরবর্তী অধিনায়ক কে?

টিম ইন্ডিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন। তা সত্ত্বেও ‘চাকরি’ যাচ্ছে সূর্যকুমার যাদবের। তাহলে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন কে? অনেকের মতে, দৌড়ে এগিয়ে আছেন শ্রেয়স আইয়ার। তবে তিনি একা নন। তাঁকে কঠিন প্রতিযোগিতায় ফেলার জন্য তৈরি আরেক মহাতারকা। তিনি হলেন বিশ্বকাপের সেরা প্লেয়ার সঞ্জু স্যামসন।

বিসিসিআই সূত্রের খবর, সূর্যর ফর্ম নিয়ে রীতিমতো চিন্তায় বোর্ডকর্তারা। ব্যাট হাতে একেবারেই ভালো খেলছেন না ভারতের টি-২০ অধিনায়ক। দু’চার ম্যাচ নয়, গত প্রায় ১ বছর ধরেই রানের খরা ভারতীয় ক্রিকেটের মিস্টার ৩৬০ ডিগ্রির ব্যাটে। টি-২০ বিশ্বকাপেও ব্যাট হাতে ব্যর্থ টিম ইন্ডিয়ার অধিনায়ক। বোর্ড সূত্রের খবর, সূর্যর নেতৃত্ব নিয়ে বোর্ড অখুশি নয়। যাবতীয় সমস্যা তাঁর ব্যাটিং নিয়ে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেখানে সঞ্জু ছিলেন বিশ্বকাপের সেরা ক্রিকেটার। দলের সেরা পারফর্মার হয়ে টুর্নামেন্টের সেরার খেতাব পেয়েছেন। ভারচুয়াল কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, পরপর ৩ ম্যাচেই তিনি হাফ সেঞ্চুরি করেছেন। টি-২০ বিশ্বকাপে স্যামসন ২৭৫ রান করেন। তাঁর রানের গড় ১৩৭.৫০ যা এককথায় অবিশ্বাস্য। ভারতের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে রয়েছে সঞ্জুর অনবদ্য পারফরম্যান্স। প্রথমে দলে সুযোগ পাননি। একবার জায়গা পেতেই ইতিহাস বদলে দিয়েছেন। জুন-জুলাই মাসে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডে সিরিজ টিম ইন্ডিয়া খেলতে যাবে। সেখানে অধিনায়ক হিসেবে অভিষেক হতে পারে সঞ্জুর।

শ্রেয়সও দৌড়ে আছে। তবে তাঁকে নিয়ে সমস্যা একটাই। ২০২৩-র ডিসেম্বরে শেষবার ভারতের টি-টোয়েন্টি দলে খেলেছেন। নির্বাচকদের মত, আগে দলে ফিরে নিজের জায়গা পাকাপোক্ত করুক। তারপর অধিনায়ক হিসেবে তাঁর নাম ভাবা যাবে। এটা ঠিক যে শ্রেয়সের নেতৃত্বে আইপিএলে পাঞ্জাব কিংস ভালো খেলছেন। শ্রেয়স ১০ ম্যাচে করেছেন ৩৩৩ রান। তার মধ্যে চারটে হাফ সেঞ্চুরি। তবে সঞ্জুকেই প্রাধান্য দিচ্ছে বোর্ড। চলতি আইপিএলে ১০ ম্যাচে সঞ্জুর রান ৪০২। একটি সেঞ্চুরিও আছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.