সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি ছেড়েছেন আগের বছরই। সম্প্রতি অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে। এবার কি ওয়ানডে থেকে বিদায় আসন্ন? কার্যত তারও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে খবর। এমনকী বোর্ড থেকে আশা করা হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির পরই নেতৃত্ব ছাড়বেন হিটম্যান। সেটা যখন হয়নি, তখন নতুন অধিনায়ক খোঁজার কাজ শুরু করে দিতে চাইছেন আগরকররা।
এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট একটা পালাবদলের মধ্যে দিয়ে যাচ্ছে। সদ্য টেস্ট অধিনায়ক বদল করা হয়েছে। শুভমান গিলকে নেতৃত্ব দেওয়া নিয়ে অনেকে অখুশি হলেও, গম্ভীর-আগরকর জুটি যে তাঁকেই ভরসা করছেন সেটা পরিষ্কার। আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ গিলের জন্য অগ্নিপরীক্ষা। অন্যদিকে শ্রেয়স আইয়ারের নাম উঠেছিল ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে। কিন্তু নির্বাচক কমিটি সম্ভবত সেই পদে হাঁটতে চাইছে না।
ওয়ানডে বিশ্বকাপ ২০২৭-এ। তখন রোহিতের বয়স হবে ৪০। ফিটনেস তো বটেই, তখন রোহিত ফর্ম কতটা বজায় রাখতে পারবেন, সেটা একটা প্রশ্ন। এরই মধ্যে একটি সর্বভারতীয় সংবাদপত্রের রিপোর্ট, গিলকে তার আগেই ওয়ানডে নেতৃত্বের জন্য ভাবছে। অর্থাৎ, তিন ফরম্যাটেই অধিনায়ক হবেন ২৫ বছর বয়সি ব্যাটার। আর রোহিতকে যদি নেতৃত্ব থেকে সরানোর পরিকল্পনা থাকে, তাহলে কি আর তিনি ২০২৭-র বিশ্বকাপে নামবেন?
বোর্ডের এক সূত্র বলছেন, “সত্যি কথা বলতে, আমরা অনেকেই ভেবেছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফির পর রোহিত ওয়ানডে থেকে সরে দাঁড়াবে। তবে এটাও ঠিক রোহিতের সঙ্গে ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে বোর্ডের কোনও কথা হয়নি।” তাহলে শেষ পর্যন্ত কী দাঁড়ায়, সেই উত্তরটা সময়ই দেবে।
সর্বশেষ খবর
-
হোয়াটস অ্যাপ ডিপি ব্যবহার করে সাইবার প্রতারণার নয়া ফাঁদ, নিমেষে গায়েব লাখ লাখ টাকা
-
‘জো হিটলার ওয়ালি চাল চালেগা…’ যাদবপুরে মুছে দেওয়া দেওয়ালে ফের বিতর্কিত স্লোগান
-
বিজেপিতে যোগের পরই ভোটার তালিকা থেকে নাম বাদ! ক্ষুব্ধ রাঘব চাড্ডা বলছেন, ‘ওঁরা হিংসায় জ্বলছে’
-
‘সপ্তপদী’র ঝলকে উত্তম স্মরণ প্রধানমন্ত্রী মোদির, টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর
-
প্রবল বৃষ্টিতে ফরাক্কার রেল-সড়ক পথে ধস, আটকে একাধিক ট্রেন, উত্তরের সঙ্গে বিচ্ছিন্ন যোগাযোগ!