সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। কিন্তু এখন থেকেই দেড় বছর পরের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআই। ২০২৭-র শেষের দিকে আফ্রিকা মহাদেশে ওয়ানডে বিশ্বকাপ। সেখানে কারা খেলতে পারেন, তার মধ্যে ২০ জন ক্রিকেটারকে ইতিমধ্যে বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, ওই ক্রিকেটারকে আসন্ন আইপিএলে কেমন খেলেন, তা নির্বাচকদের নজর রাখতে বলা হয়েছে।
২৮ মার্চ থেকে শুরু হবে আইপিএল। চলবে ৩১ মে পর্যন্ত। ভারতের প্রথম সারির সব ক্রিকেটারই এই লিগে খেলবেন। টেস্ট অবসরের পর রোহিত শর্মা ও বিরাট কোহলি এখন শুধু ওয়ানডেতে খেলেন। তবে তাঁরা আইপিএল মাতাতে তৈরি। সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী ২০২৭-র বিশ্বকাপের জন্য ইতিমধ্যে ২০ জনকে বেছে নিয়ে ভারতীয় বোর্ড। সেই প্লেয়ারদের পারফরম্যান্সে নজর থাকবে নির্বাচকদের।
আরও পড়ুন:
এই বিষয়ে বোর্ডের সূত্র বলছেন, “বিসিসিআই চাইছে একজন নির্বাচক সপ্তাহে অন্তত একটা করে ম্যাচ দেখুক। আমাদের পাঁচজন নির্বাচক রয়েছে। তাতে পাঁচটা ম্যাচ দেখা হবে। নয়তো তাঁরা টিভিতেও ম্যাচ দেখতে পারেন।” তবে এই তালিকার বাইরে যদি কোনও ক্রিকেটার উঠে আসেন, তাঁকেও বিশ্বকাপের পরিকল্পনায় রাখবেন নির্বাচকরা। রোহিত-বিরাটরা বোর্ডের পরিকল্পনায় আছেন কি না, জানা যায়নি। তবে আইপিএল তাঁদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
এই মুহূর্তে ভারতের নির্বাচক প্যানেলে রয়েছে শিবসুন্দর দাস, আরপি সিং, অজয় রাত্রা ও প্রজ্ঞান ওঝা। প্রধান নির্বাচক অজিত আগরকর। ২০২৩ সালের মাঝামাঝি জাতীয় নির্বাচক হন তিনি। জানা গিয়েছিল, টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচক নাকি বিসিসিআইয়ের কাছে তাঁর চুক্তির মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। তাঁর ইচ্ছা ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নির্বাচক থাকা। যা নিয়ে বোর্ডের একসূত্রের দাবি, বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া ও আগরকর এই নিয়ে আলোচনা করবেন। তবে বোর্ডের প্রধান নির্বাচকের সময়সীমা ৪ বছর পর্যন্ত বাড়ানো যায়। তাই আলাদা করে সময়সীমা বাড়ানোর দরকারও পড়বে না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অতিরিক্ত প্রোটিন খেয়ে বিপাকে? পাতে রাখুন এই খাবার, ডায়েট বদলেই মুশকিল আসান
-
দীর্ঘ ‘অসুস্থতা’, এবার ইস্তফা কাটোয়া পুরসভার চেয়ারম্যানের
-
ফেরার সুশান্ত ঘোষ! গাড়ি নিয়ে ওড়িশা সীমানায় কাউন্সিলরের পরিবার, আটকাল পুলিশ
-
ইয়ামালের গতি, পেদ্রির ম্যাজিকের সঙ্গে রক্ষণ-কাঁটাও! নতুন ‘তিকিতাকা’য় বিশ্বসেরা হবে স্পেন?
-
কোভিড থেকে আমফান, মহাসংকট মোকাবিলার খতিয়ান দিয়ে কোথায় আক্ষেপ রয়ে গেল প্রাক্তন মহানাগরিকের?