দ্বিতীয় ওয়ানডেতে রান আউট হয়ে বাংলাদেশের ‘স্পোর্টসম্যান স্পিরিট’ নিয়ে প্রশ্ন তুলেছিলেন সলমন আলি আঘা (Salman Ali Agha)। তাতে অবশ্য লাভের লাভ কিছু হয়নি। আইসিসি’র শাস্তির কবলে পড়তে হয় তাঁকে। এবার পাকিস্তান ক্রিকেটারের মানসিকতা নিয়ে খোঁচা দিতে ছাড়ল না রাওয়ালপিণ্ডি ট্রাফিক পুলিশ।
পাক ক্রিকেটারকে ‘আটকে’ রানআউট করেন বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। নিয়মমাফিক তিনি আউট। ক্ষুব্ধ সলমন গ্লাভস ও হেলমেট ছুড়ে ফেলে দেন। যা আইসিসি আচরণবিধির ২.২ ধারার আওতায় লেভেল-১ অপরাধ হিসাবে গণ্য হয়। তাঁর বিরুদ্ধে ক্রিকেট সরঞ্জাম অপব্যবহারের অভিযোগে এক ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। এই ঘটনার পরেই সাধারণ মানুষকে সচেতন করতে সলমনের রান আউটের ঘটনা ব্যবহার করেছেন রাওয়ালপিণ্ডির পুলিশ কর্তারা।
আরও পড়ুন:
রাওয়ালপিণ্ডির পুলিশ সোশাল মিডিয়ায় একটি গ্রাফিক্স পোস্ট করেছে। সেখানে রাস্তার উপর আঘার রান আউট হওয়ার মুহূর্তের ছবি বসানো হয়েছে। সেখানে আবছা করে দেওয়া হয়েছে সলমনের মুখ। ক্যাপশনে লেখা হয়েছে, ‘রাস্তায় হোক কিংবা খেলার মাঠে, নিরাপত্তার প্রাথমিক বিষয় শুরুই হয় ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে। নিজের উপর আস্থা রাখুন। সতর্ক থাকুন। নিজেকে এবং অন্যদের নিরাপদ রাখতে যথাযথ সিদ্ধান্ত নিন।’ অর্থাৎ অসাবধানতা নিজের এবং অন্যের বিপদ ডেকে আনতে পারে। রাওয়ালপিণ্ডি ট্রাফিক পুলিশের এই পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
Whether on the road or on the playing field, safety begins with personal responsibility.
Trust yourself, stay alert, and make wise decisions to keep yourself and others safe.#SafePunjab #trafficawareness #RoadSafety #StayAlert pic.twitter.com/m3gGu1qFWh
— City Traffic Police, Rawalpindi (@ctprwp) March 13, 2026
উল্লেখ্য, ঘটনার সূত্রপাত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাক ব্যাটিংয়ের ৩৯তম ওভারে। বল করছিলেন মিরাজ, ব্যাটে মহম্মদ রিজওয়ান। ওভারের চতুর্থ বলটি সোজা খেলেন রিজওয়ান। নন-স্ট্রাইকিং এন্ডে থাকা সলমন বলটি পাশ দিয়ে যেতে দিচ্ছিলেন। সেই সময় মিরাজ পা দিয়ে বলটি ঠেকান। সলমন আবার বল থামার আগেই তা তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন। সেই সুযোগ না দিয়ে মিরাজ বল তুলে উইকেটে ছুড়ে দেন। তখন সলমন ক্রিজের বাইরে ছিলেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক