Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Ravindra Jadeja

‘আমার উপর দলের বিশ্বাসই নেই’, কেরিয়ার সায়াহ্নে কাকে নিয়ে বিস্ফোরক অভিযোগ জাদেজার?

হঠাৎ কেন ক্ষোভের বিস্ফোরণ জাড্ডুর?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২৬, ১৯:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২৬, ১৯:৩০

options
link
‘আমার উপর দলের বিশ্বাসই নেই’, কেরিয়ার সায়াহ্নে কাকে নিয়ে বিস্ফোরক অভিযোগ জাদেজার? zoom
রবীন্দ্র জাদেজা। ফাইল ছবি
Advertisement

ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। বহুবছর ধরে টিম ইন্ডিয়ার বিশ্বস্ত যোদ্ধা রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ব্যাটে-বলে অনেক ম্যাচ জিতিয়েছেন। কিন্তু দল কি তাঁর উপর ভরসা হারিয়েছে? কোথায় ব্যাট করবেন, সেই নিয়ে রীতিমতো অভিমান উগরে দিলেন তিনি। গৌতম গম্ভীরের আমলে অনেক সিনিয়র ক্রিকেটারের বিদায় ঘটেছে। এই সময় হঠাৎ কেন ক্ষোভের বিস্ফোরণ ঘটালেন জাদেজা?

ভারতের হয়ে জাদেজা ৮৯টি টেস্ট খেলেছেন। রান ৪০৯৫। গড় ৩৮.২৭। যদিও তারকা অলরাউন্ডার মনে করেন, তিনি আরও উপরে ব্যাট করার দাবিদার। ভারতীয় দলে ক্রমাগত ৭-৮ নম্বরে ব্যাট করার ফলে তাঁর গড় কমেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম টেস্টের ফাঁকে জাদেজা বলেন, “আমি কেরিয়ারের শুরুতে চার নম্বরে ব্যাট করতাম। রনজি, দলীপ বা প্রথম শ্রেণির ক্রিকেটে আমার ব্যাটিং গড় ৬০-র আশেপাশে। আমার বিশ্বাস ছিল, আমার মধ্যে সেই ক্ষমতা আছে। কিন্তু যখনই আমি ভারতীয় দলে এসেছি, তখন আমি পছন্দের ব্যাটিং নম্বর পাইনি।”

Advertisement

অনেক সময় দেখা গিয়েছে, জাদেজাকে রবিচন্দ্রন অশ্বিনের পরেও ব্যাট করতে হয়েছে। সেই কারণে নিজের ব্যাটিংয়ের উপর ভরসা কমে গিয়েছে বলে মন্তব্য জাদেজার। তিনি বলছেন, “কখনও এমন পরিস্থিতি হয়েছে, যখন আমাকে ৮ বা ৯ নম্বরে ব্যাট করতে হয়েছে। আমি ড্রেসিংরুমে প্যাড পরে বসে আছি। আর দেখছি, দলের পেসার বোলিংয়ের জন্য পছন্দসই বল বেছে নিচ্ছে। এইসব দেখে আমার আত্মবিশ্বাস নষ্ট হয়েছে।”

তবে কোনও বিশেষ কোচের কথা তিনি বলেননি। কেরিয়ারের প্রায় পুরো সময়ই এই অবস্থার মুখোমুখি হতে হয়েছে। তাঁর সংযোজন, “যখন দেখছি বোলার বল বেছে নিচ্ছে, মনে হয়েছে, ‘এগুলো কী হচ্ছে? দলের আমার উপর সেই বিশ্বাস নেই।’ তাই কেরিয়ারের শুরুর দিকে আমি বড় রান পাইনি। এই ঘটনাগুলোয় আমি খুব বিরক্ত হতাম।” অবশ্য এখনও জাদেজার ব্যাটিং অর্ডার বদলায়নি। ৩৭ বছর বয়সি ক্রিকেটার এখন কেরিয়ার সায়াহ্নে। সেই সময় ক্ষোভ উগরে দিলেন তিনি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.