২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এর ঠিক এক বছরের মধ্যে আইপিএলকেও বিদায় জানিয়েছিলেন। এরপর অবশ্য ক্রিকেট থেকে দূরে থাকেননি রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে ক্রিকেট নিয়ে বিশ্লেষণের পাশাপাশি ধারাভাষ্যও দেন। এবার জানা গেল, কোচের ভূমিকায় দেখা যেতে চলেছে টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিনারকে।
অবসরের পর শোনা গিয়েছিল, ভবিষ্যতে হয়তো কোচ হিসাবে দেখা যাবে অশ্বিনকে। সেই জল্পনাই সত্যি হতে চলেছে। আয়ারল্যান্ডের দল ডাবলিন গার্ডিয়ান্সের কোচ ও মেন্টর হিসাবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড় এই দলের অন্যতম মালিক। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের দল ডাবলিন। সেই দলেরই দায়িত্ব নেবেন অশ্বিন। নয়া দায়িত্বের কথা নিজেই জানিয়েছেন প্রাক্তন অফস্পিনার।
আরও পড়ুন:
একটা সময় দ্রাবিড়ের কোচিংয়ে খেলেছেন অশ্বিন। আবারও অশ্বিন-দ্রাবিড় যুগলবন্দি দেখা যাবে। অশ্বিনের কথায়, “আমার সঙ্গে রাহুল ভাইয়ের সম্পর্ক গত পাঁচ বছর ধরে খুবই ভালো। যখন ভারতের কোচ ছিলেন, তাঁর কাছে অনেক কিছু শিখেছি। আবার ১৩ বছর আগে চেন্নাইয়ে একটি ক্লাবের খেলায় উনি আমার অধিনায়কত্বেও খেলেছেন। এখন আমরা ডাবলিন গার্ডিয়ান্সের হয়ে আমরা একসঙ্গে কাজ করব।”
২০২৪ সালে বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীনই আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন অশ্বিন। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্রয়ের পর আচমকাই সাংবাদিক সম্মেলনে হাজির হন তিনি। তৎকালীন অধিনায়ক রোহিত শর্মাকে পাশে নিয়ে অবসর ঘোষণা করেন তিনি। ১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে দেশের হয়ে ১০৬ টেস্টে পেয়েছেন ৫৩৭ উইকেট। অনিল কুম্বলের পর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। এমন একজন স্পিনারকে পেয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত হবেন দ্রাবিড়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!