Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Rahul Dravid

ইংল্যান্ডের কোচ হতে পারেন দ্রাবিড়! ভারতকে হারানোর ছক কি এবার ‘দ্য ওয়াল’-এর হাতে?

ইংলিশ ক্রিকেটে 'বাজবল' যুগের সমাপ্তি হয়েছে। টেস্ট দলের কোচের পদ থেকে ছাঁটাই হয়েছেন ব্র্যান্ডন ম্যাকালাম। এই আবহে শোনা যাচ্ছে, জো রুটদের কোচ হতে পারেন ভারতের প্রাক্তন কোচ দ্রাবিড়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ১৬:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ১৬:২৪

options
link
ইংল্যান্ডের কোচ হতে পারেন দ্রাবিড়! ভারতকে হারানোর ছক কি এবার ‘দ্য ওয়াল’-এর হাতে? zoom
রাহুল দ্রাবিড়। ফাইল ছবি।
Advertisement

এবার কি ইংল্যান্ডের ড্রেসিংরুমে ভারতকে হারানোর ছক কষবেন রাহুল দ্রাবিড়? তেমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইংলিশ ক্রিকেটে ‘বাজবল’ যুগের সমাপ্তি হয়েছে। টেস্ট দলের কোচের পদ থেকে ছাঁটাই হয়েছেন ব্র্যান্ডন ম্যাকালাম। এই আবহে শোনা যাচ্ছে, জো রুটদের কোচ হতে পারেন ভারতের প্রাক্তন কোচ দ্রাবিড়। ইংল্যান্ডের এই প্রথম শ্রেণির সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ম্যাকালামের উত্তরসূরি হিসাবে যাঁদের নাম ভাবা হয়েছে, সেই তালিকায় রয়েছেন ‘দ্য ওয়াল’।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কোচ হিসাবে দ্রাবিড় যথেষ্ট সফল। ২০২৪ সালে তাঁর অধীনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল রোহিত শর্মা, বিরাট কোহলিরা। টেস্ট কোচ হিসাবে তাঁর রেকর্ড মন্দ নয়। ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলেছিল ভারত। তবে ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব নিতে দ্রাবিড় রাজি কি না, তা অবশ্য জানা যায়নি।

Advertisement

রিপোর্টে বলা হয়েছে, ‘এই মুহূর্তে দ্রাবিড় পুরোপুরি কোচ হতে চান না। তবে ইংল্যান্ডের টেস্ট দলের কোচের দায়িত্ব নিলে সারাবছর কোচিং করানোর দরকার পড়বে না। পরিবারের সঙ্গেও সময় কাটাতে পারবেন। পাশাপাশি তাঁর প্রিয় টেস্ট ফরম্যাটে কাজ করার সুযোগও পাবেন। তাই ইসিবি যদি তাঁকে প্রস্তাব দেয়, তাহলে পছন্দ হওয়া উচিত দ্রাবিড়ের।’

দ্রাবিড় ছাড়াও ইংল্যান্ডের পছন্দের তালিকায় রয়েছেন তাদেরই প্রাক্তন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। ইংল্যান্ডের টেস্ট ইতিহাসের অন্যতম সফল কোচ তিনি। ফ্লাওয়ারের অধীনে ইংল্যান্ড তিনটি অ্যাশেজ সিরিজ জিতেছিল। টেস্ট র‍্যাঙ্কিংয়ে মগডালেও উঠেছিল ইংরেজরা। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ হিসাবে বিরাট কোহলিদের দু’বার ট্রফি জিতিয়েছেন জিম্বাবোয়ের প্রাক্তন এই ক্রিকেটার। তাই ইংল্যান্ডের কোচের হটসিটে তাঁকে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। দ্রাবিড়, ফ্লাওয়ার ছাড়াও তালিকায় রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সঙ্গকারা, প্রাক্তন স্পিনার রিচার্ড ডসন, প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফ, পাকিস্তানের কোচ মাইক হেসন ও অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গার।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.