সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটে কি একেবারেই মন নেই পৃথ্বী শ’র? গত বছর ডিসেম্বরে তাঁকে শেষবার দেখা গিয়েছিল সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। এদিকে, শনিবার আইপিএলের দ্বিতীয় পর্ব শুরুর আগে অদ্ভুত এক রহস্যজনক পোস্ট করে বসলেন তিনি। সেখানে কী লিখলেন ২৫ বছরের এই ক্রিকেটার?
চলতি আইপিএলের মেগা নিলামে অবিক্রীত ছিলেন পৃথ্বী। ৭৫ লক্ষ টাকা বেস প্রাইস থাকলেও কোনও ফ্র্যাঞ্চাইজিই তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি। সেই তিনি ইনস্টাগ্রামে স্টোরিতে লেখেন, ‘আমার একটা বিরতি দরকার।’ কেন তিনি এমন পোস্ট করলেন, তা অবশ্য জানা যায়নি।
গত কয়েক বছর পৃথ্বীর ক্রিকেটীয় জীবনের চেয়েও বেশি চর্চায় তাঁর ব্যক্তিগত জীবন। একটা সময় শচীনের সঙ্গে তুলনা করা হত তাঁর। কিন্তু সেই সব সুখের দিন পেরিয়ে তাঁর কেরিয়ারের গ্রাফ ক্রমশ নিচের দিকে। জাতীয় দলে তো সুযোগ মেলেই না। আইএলএলেও দল পান না। অথচ দিল্লি ক্যাপিটালসের হয়ে ৭৯টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ১৮৯২ রান। স্ট্রাইক রেট ১৪৭.৪৬। তা সত্ত্বেও সুযোগ মেলেনি। এমনকী ঘরোয়া ক্রিকেটেও নানান টালবাহানার সাক্ষী তিনি। ক্রিকেট মহল মনে করে, এর জন্য দায়ী তাঁর অনিয়ন্ত্রিত জীবনই।
তবে আইপিএলের দ্বিতীয় দফা শুরুর ঠিক আগে পৃথ্বীর এই ধরনের পোস্টের তাৎপর্য কী, এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি ক্রিকেট থেকে দূরে সরে যেতে চাইছেন তিনি? অনেকে আবার বলছে, আইপিএলে সুযোগ না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। সেই কারণেই এই ধরনের পোস্ট করেছেন পৃথ্বী।
Prithvi Shaw Instagram Story #IPL2025 pic.twitter.com/jrOwH2Tx0h
— Raja (@_raja_kumar) May 14, 2025
সর্বশেষ খবর
-
গান্ধীর সঙ্গে হাজতবাস, ১০০ বছর বয়সেও বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়েছেন কলকাতার বিপ্লবী সইফউদ্দিন
-
সূচি ঘোষণার পরেও বদলে যাচ্ছে দিনক্ষণ! গণেশ চতুর্থীতে ভারত-আফগানিস্তান লড়াই?
-
বিশ্ব অঙ্গদান দিবস: নিয়মিত ধূমপান-মদ্যপান, আপনার অঙ্গ বাঁচাতে পারে অন্যের প্রাণ?
-
ওঠার আগেই বাড়তি টাকা চাইছে অ্যাপ ক্যাব, ‘দৌরাত্ম্য’ বন্ধ করতে কড়া পদক্ষেপ মোদি সরকারের
-
ভুলত্রুটির নালিশ কোথায় জানাবে আমজনতা? ঠিক করতে হবে অভিযুক্ত হাসপাতালকেই, কড়া নির্দেশ রাজ্যের