Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৫ জুন ২০২৬
Abhishek Porel

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! অভিষেক পোড়েলের বিরুদ্ধে দায়ের পুলিশি অভিযোগ

মঙ্গলবার তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এক ডাক্তারি পড়ুয়া। তাঁর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেছেন তারকা ক্রিকেটার।

Advertisement
সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ২১:৩১

link
সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ২১:৩১

options
link
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! অভিষেক পোড়েলের বিরুদ্ধে দায়ের পুলিশি অভিযোগ zoom
গোটা বিষয়টি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিষেক।

অভিষেক পোড়েলের বিরুদ্ধে দায়ের হল বিস্ফোরক অভিযোগ। মঙ্গলবার তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এক ডাক্তারি পড়ুয়া। তাঁর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেছেন তারকা ক্রিকেটার। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দু’জনের মধ্যে সমস্যা তৈরি হয়েছে। তার জেরেই এই অভিযোগ দায়ের হয়েছে। যদিও তারকা ক্রিকেটার জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ওঠা এহেন অভিযোগ ভিত্তিহীন।

অভিযোগপত্রে ওই তরুণী জানিয়েছেন, সাড়ে তিন বছর ধরে অভিষেকের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তাঁদের বিয়ে হবে বলেও ঠিক ছিল। কিন্তু বছর দেড়েক আগে অভিষেকের সঙ্গে অভিযোগকারিণীর সম্পর্কে অবনতি ঘটে। সেবারও বিষয়টি থানা পর্যন্ত পৌঁছেছিল। কিন্তু ওই তরুণী সেসময়ে অভিযোগ দায়ের করেননি। এবার অবশ্য পুলিশি অভিযোগ দায়ের হল। জানা গিয়েছে, মঙ্গলবার মায়ের সঙ্গে মগরা থানায় যান ওই ডাক্তারি পড়ুয়া। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পাশাপাশি মারধর এবং ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছে অভিষেকের বিরুদ্ধে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিযোগ দায়ের হওয়ার পরে মগরা থানায় পৌঁছন হুগলি গ্রামীণ পুলিশের সুপার কুঁয়ারভূষণ সিং। ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র এবং মগরা থানার আইসি সৌমেন বিশ্বাসের সঙ্গে আলোচনা করেন গোটা বিষয়টি নিয়ে। তারকা ক্রিকেটারের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ নিয়ে বিস্তারিত আলোচনাও করেন তিন পুলিশ আধিকারিক। শুরু হয়েছে তদন্তও। তবে এখনই কোনও পদক্ষেপ করেনি পুলিশ।

যদিও গোটা বিষয়টি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিষেক। বর্তমানে তিনি রয়েছেন বেঙ্গালুরুতে। একটি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, “এখন আমি ভাল খেলছি, তাই এমন নানা কথা উঠে আসছে।” আইপিএল শেষ হয়েছে, আপাতত পরিবার নিয়ে ব্যস্ত রয়েছেন অভিষেক। অভিযোগ দায়ের হলেও এখনও পুলিশের তরফ থেকে কোনও বার্তা পাননি তিনি। তদন্ত শুরু হলে গোটা বিষয়টি পুলিশের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন তারকা উইকেটকিপার-ব্যাটার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.