Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬
Imran Khan

ইমরানকে নিয়ে মুখ খোলা যাবে না, পাক ক্রিকেটারদের উপর নয়া ‘ফতোয়া’ মহসিন নকভিদের

ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকার নিয়ে বিতর্কে বিদ্ধ ইংল্যান্ড-পাকিস্তান দ্বিতীয় টেস্ট। যা থামার লেশ মাত্র নেই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২৬, ২০:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২৬, ২০:১৫

options
link
ইমরানকে নিয়ে মুখ খোলা যাবে না, পাক ক্রিকেটারদের উপর নয়া ‘ফতোয়া’ মহসিন নকভিদের zoom
ইমরান খান ও মহসিন নকভি। ফাইল ছবি।
Advertisement

ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকার নিয়ে বিতর্কে বিদ্ধ ইংল্যান্ড-পাকিস্তান দ্বিতীয় টেস্ট। যা থামার লেশ মাত্র নেই। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর দুই ছেলে সুলেমান ও কাশেমের সাক্ষাৎকার সম্প্রচারে আপত্তি জানিয়েছিল পিসিবি। পরিস্থিতি এতটাই সরগরম হয়ে ওঠে যে, লর্ডস টেস্টের মধ্যাহ্নভোজের বিরতির পর ম্যাচ বয়কটের ডাক দেন বাবর আজমরা। এবার সরকারি ভাবে প্রতিবাদ জানাল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কেবল তাই নয়, পাক ক্রিকেটারদের ইমরানের কারাবাসের বিষয়ে কোনও মন্তব্য না করার ব্যাপারে সতর্ক করেছে পিসিবি। 

ঠিক কী ঘটেছিল? লর্ডস টেস্টের সময় স্কাই স্পোর্টস এক সাক্ষাৎকারে ডাকে ইমরানের দুই পুত্রকে। সাক্ষাৎকার নেন ইংল্যান্ড কিংবদন্তি ক্রিকেটার মাইকেল আথারটন। দুর্নীতির অভিযোগে প্রায় তিন বছর জেলে বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। কিন্তু পাক বোর্ড হুমকি দেয় সাক্ষাৎকার যদি ম্যাচের মধ্যে সম্প্রচারিত হয়, তাহলে টেস্ট বয়কট করবেন বাবররা। শেষে অবশ্য পাকিস্তান মাঠে নামে। তবে দ্বিতীয় টেস্টের প্রথম দিন মধ্যাহ্নভোজের বিরতিতে সেই সাক্ষাৎকার সম্প্রচারিত হয়। এতে বিশ্বকাপ জয়ী পাক অধিনায়কের শারীরিক অবস্থা থেকে পাকিস্তান সরকারের নির্যাতন নিয়েও মুখ খোলেন তাঁরা। যা বর্তমান শাহবাজ শরিফের কাছে অস্বাচ্ছন্দ্যের।

Advertisement

এদিকে শরিফ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। সেই কারণেই বিরক্ত হয়ে স্কাই স্পোর্টসকে সম্প্রচার বন্ধ করতে বলে পাক বোর্ড। যদিও তাতে কর্ণপাত না করে চ্যানেল কর্তৃপক্ষ নিজেদের সিদ্ধান্ত বদলায়নি। একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, সাক্ষাৎকারটি সম্প্রচারিত হলে লর্ডস টেস্ট এবং ইংল্যান্ড সফরের বাকি ম্যাচ বাতিল করার হুমকি দিয়েছিল পিসিবি। শেষ পর্যন্ত সাক্ষাৎকার সম্প্রচারিত হয় এবং লাঞ্চের বিরতির পর পাকিস্তান দল মাঠেও নামে। এই ঘটনায় সম্প্রচারের আগে স্কাইয়ের কাছে অভিযোগও পৌঁছেছিল বলে খবর। পরিস্থিতি নিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডও সরকারের পরামর্শ চেয়েছিল।

যদিও এরকম ‘আজব’ হুমকির পর পাকিস্তানি বংশোদ্ভূত অজি ক্রিকেটার উসমান খোয়াজা সোশাল মিডিয়ায় লেখেন, ‘ওরা নিশ্চয়ই মজা করছে।’ এবার চ্যানেল কর্তৃপক্ষকে সরকারি ভাবে নিজেদের অসন্তোষের কথা জানিয়েছে পিসিবি। আপত্তি সত্ত্বেও কেন ওই সাক্ষাৎকার সম্প্রচারিত হয়েছে, সে কথাও জানতে চেয়েছেন নকভিরা। প্রশ্ন হল, ইমরানের কারাবাসের বিষয়ে মুখ না খোলার ব্যাপারে পাকিস্তান ক্রিকেটারদের সতর্ক কেন করা হল? জানা গিয়েছে,  বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরানের কারাবাস নিয়ে মন্তব্য করার জন্য ব্রিটিশ সংবাদমাধ্যম কয়েকজন পাক ক্রিকেটারকে উসকানি দেওয়ার চেষ্টা করেছিল। তাই এই সিদ্ধান্ত। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.