আর নিজেদের ইচ্ছামতো সমাজমাধ্যমে পোস্ট করতে পারবেন না পাকিস্তানের ক্রিকেটারেরা! সোশাল মিডিয়ায় কোনও কিছু পোস্ট করার আগেও নিতে হবে পাক বোর্ডের অনুমতি। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়ম নওয়াজকে নিয়ে নাসিম শাহর মন্তব্যে বিতর্ক তৈরি হতেই ফতোয়া দিয়ে দিল পাক বোর্ড।
বাবর আজম, শাহিন আফ্রিদিদের জানিয়ে দেওয়া হল, পারিবারিক বা একান্ত ব্যক্তিগত নয়, এমন কিছু সোশাল মিডিয়ায় পোস্ট করার আগে বোর্ডের মিডিয়া বিভাগের অনুমতি নিতে হবে ক্রিকেটারদের। বিশেষ করে বিতর্ক তৈরি হতে পারে, বা রাজনৈতিক আলোচনার বিষয় হতে পারে এমন কিছু নিয়ে একেবারেই পোস্ট করা যাবে না। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা সব ক্রিকেটারকে ওই নিয়ম মানতে হবে। ভবিষ্যতে যাতে কোনও বিতর্কিত বা অবাঞ্চিত ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করতেই ওই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
প্রথম বিতর্কের সূত্রপাত পাকিস্তান সুপার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ। যিনি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা। উদ্বোধনী অনুষ্ঠানে মারিয়ামকে কেন ‘রানি’র মর্যাদা দেওয়া হচ্ছে, তা নিয়ে একটি পোস্ট করেছিলেন নাসিম। তারপরই নাসিমকে ‘শোকজ নোটিস’ ধরায় পিসিবি। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়।
ওই ঘটনার জেরে ২০ মিলিয়ন পিকেআর জরিমানা করা হয় নাসিমের। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬৮ লক্ষ টাকা। পাকিস্তানের কোনও ক্রিকেটারকে কখনও এত টাকা জরিমানা দিতে হয়নি। শোনা যাচ্ছে, শুধু নাসিমকে শাস্তি দিয়েই থামছে না পিসিবি। বাকি সব ক্রিকেটারদের সোশাল মিডিয়া ব্যবহারের উপরই কড়া নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে। কোনওরকম বিতর্ক যাতে না হয়, সেটা নিশ্চিত করতে চায় পিসিবি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘বন্দে মাতরম’-এর আগেই গাওয়া যাবে রাজ্যসঙ্গীত, বড়সড় সিদ্ধান্ত মাদ্রাজ হাই কোর্টের
-
অন্নপূর্ণার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা! মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের
-
পরকীয়ায় বাধা! স্বামীকে বিষ খাইয়ে ‘খুনে’র চেষ্টা স্ত্রীর, মাকে সাহায্য মেয়েরও!
-
বচসার পর ট্রেনে সহযাত্রীর উপর অগ্নিনির্বাপক স্প্রে বিদেশি যুবকের! পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু
-
সকাল-সন্ধ্যা ধূপ জ্বালান? ডায়াবেটিসের ঝুঁকি ডেকে আনছেন না তো?