চরম বিপাকে পাকিস্তানি পেসার নাসিম শাহ (Naseem Shah)! পাকিস্তনের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজকে নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন নাসিম। পরে সেটা মুছেও ফেলেন। তাতেও নাসিমকে রেহাই দিচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাঁর বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল মহসিন নকভিদের বোর্ড।
বিতর্কের সূত্রপাত পাকিস্তান সুপার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ। যিনি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা। আবার মারিয়ামের আগে পাঞ্জাব প্রদেশের আগের মুখ্যমন্ত্রী ছিলেন মহসিন নকভি। যিনি বর্তমানে পাক বোর্ডের চেয়ারম্যান। উদ্বোধনী অনুষ্ঠানে মারিয়ামকে কেন ‘রানি’র মর্যাদা দেওয়া হচ্ছে, তা নিয়ে একটি পোস্ট করেছিলেন নাসিম।
আরও পড়ুন:
তারপরই নাসিমকে ‘শোকজ নোটিস’ ধরাল পিসিবি। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। পাক বোর্ড থেকে জানানো হয়েছে, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে নাসিম শাহকে জবাবদিহি করতে বলা হয়েছে। পিসিবি চায় ক্রিকেটারদের পেশাদারিত্ব, চুক্তির শর্তাবলি ও খেলার প্রতি দায়বদ্ধতা বজায় রাখতে।’ নাসিম পিসিবি’র কেন্দ্রীয় চুক্তির আওতায় পড়েন।
উল্লেখ্য, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ। তাঁকে স্বাগত জানান পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। যা দেখে নাসিম শাহর প্রশ্ন, ‘কেন তাঁকে লর্ডসের রানির মতো সম্মান দেওয়া হচ্ছে?’ এক্স হ্যান্ডেল থেকে তাঁর এই পোস্ট ভাইরাল হয়ে যায়। কিন্তু নাটক তখনও বাকি। কিছুক্ষণের মধ্যেই পোস্ট উধাও। পরে তিনি ‘অজুহাত’ হিসেবে বলেন, ‘আমার এই অ্যাকাউন্টটি সম্প্রতি হ্যাক হয়েছিল। এখন তা সফলভাবে পুনরুদ্ধার করা হয়েছে।’ তবে পাক বোর্ড তাঁকে রেহাই দিল না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নিয়ম ভেঙেই মেসিকে সম্মান! ম্যাচের ১০ মিনিটে খেলা থামালেন দর্শকরা, তারপর… ভাইরাল ভিডিও
-
দুর্গের রক্ষাকর্তা স্বয়ং পবনপুত্র! ৩০০০ ফুট খাড়াই সিঁড়ি চড়ে বজরংবলি দর্শন করেন ভক্তরা
-
নির্ধারিত দিনেই প্রকাশিত হবে সোনিয়ার স্মৃতিকথা! পেঙ্গুইন সরার পর মিলল নয়া প্রকাশক
-
‘তোমার বন্ধুত্ব…’, ইটালির প্রধানমন্ত্রী হিসাবে নজির গড়া মেলোনিকে ‘খোলা চিঠি’ মোদির
-
ফোনে সিঁধ, ফাঁকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট! কলকাতার বুকে মার্কিন প্রতারণা চক্র ফাঁস পুলিশের