পারফরম্যান্সের অবস্থা তথৈবচ। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর অভিজ্ঞতা একেবারেই কাজে লাগেনি পাকিস্তানের। এরপর বাদ পড়েছেন দল থেকে। তিনি বাবর আজম। এবার নতুন অবতারে দেখা গেল তাঁকে। ব্যাট ছেড়ে হাতে নিলেন খুন্তি। হ্যাঁ ঠিকই শুনছেন। ২২ গজ ছেড়ে সোজা রান্নাঘরে হাজির হলেন বাবর। যা দেখে নেটিজেনরা নানান প্রতিক্রিয়া দিয়েছেন।
পবিত্র ইদ উপলক্ষে রান্নাঘরে উপস্থিত হয়েছিলেন বাবর। কী রান্না করলেন তিনি? সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন পাক ক্রিকেটার। সেখানে দেখা যাচ্ছে, বেশ মন দিয়ে রাঁধছেন তিনি। কীভাবে রান্না করছেন, তাও দেখানো হয়েছে ওই ভিডিওয়। দেখা যায়, সিমাই, দুধ, খেজুর দিয়ে জনপ্রিয় এক পদ প্রস্তুত করছেন। যার নাম ‘শির খুরমা’। এটি একটি ডেজার্ট। জনপ্রিয় এই পদটি সাধারণত ইদের সময় বানানো হয়।
আরও পড়ুন:
বাবর বলেন, “ইদে প্রিয় কিছু পদ রান্না করেছি। সকলকে ইদের শুভেচ্ছা। প্রত্যেক বন্ধু, পরিবারের সঙ্গে বিশেষ এই দিন উদযাপন করুন।” এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাগ্য ফেরেনি পাকিস্তানের। আরও একটা আইসিসি টুর্নামেন্ট, সেখানে আগের মতোই নিজেদের ছাপ ফেলতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত সুপার এইট পর্বেই থেমে যায় তাদের অভিযান। দলের সিনিয়র ক্রিকেটাররাও প্রত্যাশা পূরণ করতে পারেননি। ব্যাট হাতে নিরাশ করেছেন বাবর আজমও।
Meet Babar Azam a Pakistani Successful All format crickter
Now he decided to leave cricket
And become a cooker. 😂😂😂pic.twitter.com/FTWXWzc1R2— manzur shaban (@Manzurshaban123) March 21, 2026
বাবরের পারফরম্যান্স এতটাই খারাপ ছিল যে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ‘মরণবাঁচন’ সুপার এইট ম্যাচেও প্রথম একাদশে জায়গা পাননি। উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে চার ইনিংসে করেছেন মাত্র ৯১ রান। গড় ২২.৭৫। স্ট্রাইকরেট আরও খারাপ। ১১২.৩৪। তার উপর বাবরকে নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলে পাকিস্তানের নির্বাচক আকিব জাভেদ বলেছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট লুকিয়ে খেলেছিলেন। এমনকী তাঁর বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে তদন্ত দাবি করেছিলেন। সেই বাবরকে রান্নাঘরে দেখে নেটিজেনরা কটাক্ষ করছেন। কেউ লিখেছেন, ‘বাবর আজমের পরিচিত হোন। একজন পাকিস্তানি ক্রিকেটার, যিনি সব ফরম্যাটেই খেলেছেন। এখন ক্রিকেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রাঁধুনি হওয়ার পথ বেছে নিয়েছেন।’ কেউ আবার লিখেছেন, ‘নতুন পেশায় হাত পাকাচ্ছেন বাবর।’
Babar Azam trying his hands in a new profession after being snubbed by PCB pic.twitter.com/hSbRBM2IFb
— Brutal Truth (@sarkarstix) March 21, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মমতার দুর্দিনে বেসুরে গাইছেন বাবুলও! রাজনীতিতে সবই ন্যায্য দেখছেন সুপ্রিয়?
-
রুপোর গ্লাসে জল খান কঙ্গনা রানাউত! উপকারিতা জানলে আপনিও খাবেন
-
মাছের আড়ালে গরুর মাংস পাচার! উত্তরপ্রদেশে বাজেয়াপ্ত ১.৬৮ কোটির অবৈধ ব্যবসা
-
টানা বৃষ্টিতেও পুরোদমে চলছে এসি? জেনে নিন কোন ভুলে হতে পারে চরম ক্ষতি
-
‘আমার কাছে এলে রেজিনগর থেকে বিধানসভায় পাঠাতে পারি’, মমতাকে ‘অফার’ হুমায়ুনের