সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লেজেন্ডস লিগে ভারত-পাক ম্যাচ বাতিলের ফলে দুই পয়েন্ট পেয়ে যাবেন শাহিদ আফ্রিদিরা। শুধু তাই নয়, নক আউট পর্বেও দুই দল মুখোমুখি হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। তবে যতটা সম্ভব ভারতের বিরুদ্ধে খেলাটা এড়াতে চান বলেই দাবি করেছেন পাক দলের মালিক কামিল খান।
রবিবার রাতে ইংল্যান্ডের বার্মিংহামে শাহিদ আফ্রিদির পাকিস্তান লেজেন্ডদের বিরুদ্ধে নামার কথা ছিল অবসরপ্রাপ্ত ভারতীয়দের দলের। ভারতীয় দলে রয়েছেন শিখর ধাওয়ান, স্টুয়ার্ট বিনি, বরুণ অ্যারন, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, হরভজন সিং, অম্বাতি রায়ডু, ইউসুফ পাঠান, রবিন উথাপ্পারা। কিন্তু প্রথমে শিখর ধাওয়ান ওই ম্যাচে নামতে আপত্তি জানিয়ে আয়োজকদের চিঠি লেখেন। এরপর একে একে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আপত্তি জানান হরভজন সিং, ইউসুফ পাঠান, ইরফান পাঠানরা। শেষমেশ আয়োজকরা ওই ম্যাচ বাতিল করতে বাধ্য হন।
ম্যাচ বাতিলের পরই ভারতীয় ক্রিকেটারদের তুলোধোনা করেছেন প্রাক্তন পাক তারকা শাহিদ আফ্রিদি, আবদুর রউফ খানরা। এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কামিল। পাক দলের মালিক জানান, “সূচি অনুযায়ী যে ম্যাচগুলি রয়েছে সেগুলো হবে, আপাতত কোনও পরিবর্তন নেই। যদি সেমিফাইনাল বা ফাইনালের কথা ভাবতে হয় তাহলে বলব, সেমিফাইনালে দুই দলকে একসঙ্গে না খেলানো হোক। সেমিফাইনালে চারটি দলের খেলা, সেখানে আলাদা প্রতিপক্ষের বিরুদ্ধে খেলুক ভারত এবং পাকিস্তান।”
যদি লেজেন্ডস লিগের ফাইনালে ওঠে ভারত-পাকিস্তান, সেক্ষেত্রে কী হবে সেই নিয়ে অবশ্য এখনই কিছু ভাবতে চান না কামিল। তিনি জানান, রবিবারের ম্যাচ বাতিলের ফলে দুই পয়েন্ট দেওয়া হবে পাক দলকে। কারণ এই ম্যাচ বাতিল করা হয়েছে ভারতের পক্ষ থেকেই। দুই পয়েন্ট পেলে পয়েন্ট তালিকায় সকলের উপরে থাকবে পাকিস্তান। অন্যদিকে ভারত রয়েছে সকলের নিচে।
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি