ভারতের মাটিতে ম্যাচ। খেলবে ভারতীয় দল। কিন্তু সেই ম্যাচ সম্প্রচার করবে পাকিস্তানি সংস্থা! এমনটাই হতে চলেছে ভারত বনাম আফগানিস্তান সাদা বলের সিরিজে। জানা গিয়েছে, এই সিরিজের মিডিয়া স্বত্ত্ব তুলে দেওয়া হয়েছে একটি পাক সংস্থাকে। তারা পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান সুপার লিগের সঙ্গেও ঘনিষ্ঠভাবে জড়িত।
আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে ‘বিদেশ সফর’ করবে টিম ইন্ডিয়া। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এশিয়ান গেমসের ‘প্রস্তুতি’ হিসাবে খেলা হবে টি-২০ সিরিজ। এই সিরিজের আয়োজক আফগান বোর্ড। তবে হোম গ্রাউন্ড হিসাবে দীর্ঘদিন ভারতের নানা মাঠ ব্যবহার করে থাকে তারা। এবারও ‘হোম গ্রাউন্ড’ ভারতেই খেলবেন রশিদ খানরা। আফগান বোর্ডের তরফ থেকেই পাক সংস্থা ট্রান্সগ্রুপকে এই সিরিজ সম্প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে ভারতে বহুল প্রচলিত অ্যাপগুলিতে আফগানিস্তান সিরিজের খেলা দেখা সম্ভব হবে না।
আরও পড়ুন:
সূচি অনুযায়ী, অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ হওয়ার কথা ১৩ সেপ্টেম্বর। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ১৫ ও ১৭ সেপ্টেম্বর। আফগানিস্তানের প্রস্তাব মেনে নেওয়া হলে ১৩ বা ১৫ সেপ্টেম্বরের ম্যাচটি সরিয়ে ১৪ সেপ্টেম্বর করা হতে পারে। অর্থাৎ গণেশ চতুর্থীর দিনে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বিসিসিআই সম্মতি দিলে গণেশ চতুর্থীর আবহেই দিল্লিতে হতে পারে ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি। তবে এখনও সূচি বদলের বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
চলতি বছরের জুনে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে ভারতে এসেছিল আফগানিস্তান। সেটার আয়োজক ছিল বিসিসিআই। কিন্তু সেপ্টেম্বরের সিরিজের বিষয়টি আলাদা। আসলে অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে বহু বছর ধরে নিজেদের দেশে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলে না আফগানরা। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীকে তারা ঘরের মাঠ হিসাবে ব্যবহার করে। যদিও ভারতে কখনও আয়োজক দেশের তকমা পায়নি আফগানরা। ২০২৪-এ নয়ডায় খারাপ ব্যবস্থাপনার জন্য ভারত ছেড়ে দুবাইতে খেলা শুরু করেন রশিদ খানরা। এবার ভারতে ফিরছে আফগানিস্তান। এসেই তারা দায়িত্ব তুলে দিল পাক সংস্থার হাতে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাংলাদেশকে টপকাতে পারল না ভারত, শ্রীলঙ্কা সিরিজ জিতেও মেঘাচ্ছন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল
-
নেপালের বিপর্যয়ে পুণ্যার্থীরা নিখোঁজ! কাঁদছেন সদগুরু, হাত-পা কাঁপছে ধর্মগুরুর
-
প্রসাদে দেওয়া হয় চকোলেট! ভক্তদের প্রিয় এই কার্তিক মন্দিরের মাহাত্ম্য কী?
-
১০তলা থেকে ঝাঁপ দিয়ে ফাঁসলেন গাছের ডালে! কোনওমতে প্রাণরক্ষা মুম্বইয়ের তরুণীর
-
রক্তদান শিবিরে ‘ভুয়ো’ মেডিক্যাল অফিসার! বিতর্কে ন্যাশনাল মেডিক্যালের একাধিক ডাক্তারি পড়ুয়া