জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) স্লোয়ার শিখেছেন পাক বংশোদ্ভূত ক্রিকেটারের কাছে! এমনটাই দাবি জাহুর খানের। পাকিস্তানে জন্ম হলেও সংযুক্ত আরব আমিরশাহীর হয়ে তিনি খেলেছেন। এখন তাঁর চাঞ্চল্যকর দাবি, নতুন অ্যাকশনে বুমরাহকে স্লোয়ার বল করা শিখিয়েছেন তিনি।
বিশ্বকাপে মাতিয়ে দিয়েছেন জশপ্রীত বুমরাহ। ব্যাটারদের জন্য তিনি আতঙ্কের নাম। টুর্নামেন্ট জুড়ে পেয়েছেন ১৪টি উইকেট। তবে তথ্য-পরিসংখ্যানের থেকেও বড় হল, বুমরাহ বল করতে এলে ব্যাটাররা রান করার চেষ্টাই করছেন না। তাঁর ভাণ্ডারে যেমন ইয়র্কার-অস্ত্র আছে, তেমনই স্লোয়ার বলে নাস্তানাবুদ করেছেন হ্যারি ব্রুক, রাচীন রবীন্দ্ররা।
আরও পড়ুন:
তবে এখন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার জাহুর খান বলছেন, বুমরাহ এই টেকনিক আয়ত্ত করেছেন তাঁর থেকে। ২০১৯ সালে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের নেট বোলার ছিলেন। সংযুক্ত আরব আমিরশাহীর পেসারের কথায়, “বুমরাহ আগে সাদামাটা অ্যাকশনে স্লোয়ার করত। আবু ধাবিতে একটা ম্যাচে বুমরাহরা প্রচুর রান দিয়েছিলেন। সে বছর প্রবল গরমে সেপ্টেম্বরে আইপিএল হচ্ছিল। তাই মুম্বই ইন্ডিয়ান্স আমাকে ডেকে পাঠায়। টি-১০ লিগের দৌলতে জাহির খানরা আমাকে চিনতেন। আমি নেটে প্রথম বলটা ইয়র্কার করি। তারপর পাঁচটা স্লোয়ার।”
তার সংযোজন, “বুমরাহ আমাকে এসে বলেন, এটা কীভাবে সম্ভব? তারপর নেটে স্লোয়ার বাউন্সারে ব্যাটারকে পরাস্ত করি। তাতে শেন বন্ড বলেন, ‘তোমার গ্রিপ কীরকম? তুমি কি অফ-কাটার করো?’ আমি তখন কীভাবে বল করি, সেটা দেখাই। তারপর বুমরাহ জিজ্ঞেস করেন আমার গ্রিপ কীরকম? আমি ওকে দেখালাম যে আমি কীভাবে বল করি। ও মুগ্ধ হয়ে বলে, ‘এটা তো আলাদাই বিষয়।’ আমি তো আমিরশাহীর বোলার, আর ও বিশ্বসেরা। আমি খুব খুশি হয়েছিলাম যে ওর মতো তারকা আমার মতো একজনের পরামর্শ নিয়েছিল।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের
-
দুই বউকেই থাকতে দিতে হবে ঘরে, আজব দাবিতে ২০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে যুবক!
-
বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় ভারত কোথায়? সংসদে লিখিতভাবে জানাল মোদি সরকার
-
‘কারও নামে বদনাম করিনি’, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই নেতাজি নিয়ে সুরবদল অনন্ত মহারাজের
-
ইউক্রেনের ব্যাঙ্কের সঙ্গে বিবাদ! যুদ্ধের মাঝে রাশিয়ায় বড় দায়িত্বে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি