পাকিস্তানের ক্রিকেটারদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন ভারতের প্রাক্তন আমলা আরভিএস মণি। এক সাক্ষাৎকারে তাঁর দাবি, পাকিস্তান ক্রিকেট দলের কিছু সদস্য ভারতে মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। শোয়েব আখতার এবং মহম্মদ আসিফের নামও করেছেন তিনি। তাঁর অভিযোগ, মাদক পাচারের বিরোধিতা করায় পাকিস্তানের প্রাক্তন কোচ বব উলমারের রহস্যজনক মৃত্যুও ঘটেছিল।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রাক্তন আমলা মণির কথায়, “পাকিস্তান ক্রিকেট দল বা কোনও প্রতিনিধি দল ভারতে এলে সঙ্গে মাদক নিয়ে আসত। নিজেদের ব্যবহারের জন্য নয়, ভারতে মাদক পাচারের উদ্দেশ্যেই তা আনা হত। বব উলমার এই কাজে ক্রিকেটারদের ব্যবহার করার বিরোধিতা করেছিলেন। এরপর ২০০৭ সালে তাঁর রহস্যজনক মৃত্যু হয়।” তাঁর আরও দাবি, “ভারতে জঙ্গি হামলার প্রায় ৩০ শতাংশ অর্থ আসত মাদক ব্যবসা থেকে। পাকিস্তানের সরকারি নীতিরই অংশ ছিল ভারতে মাদক পাচার করা।”
আরও পড়ুন:
ক্রিকেটারদের নাম উল্লেখ করে মণি বলেন, “শোয়েব আখতার এবং মহম্মদ আসিফের মাধ্যমে মাদক পাচারের চেষ্টা হয়েছিল। এই দুই ক্রিকেটার মাদক বহনের কথা স্বীকার করেছিলেন। পরে পাকিস্তানের দূতাবাস তাঁদের দেশে ফিরিয়ে নিয়ে যায়।” উল্লেখ্য, ২০০৬ সালে শোয়েব আখতার ও মহম্মদ আসিফ ডোপ পরীক্ষায় ব্যর্থ হন। নিষিদ্ধ ড্রাগের উপস্থিতি ধরা পড়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড শোয়েবকে দু’বছর এবং আসিফকে এক বছরের জন্য নির্বাসিত করেছিল। সেই কারণে ভারতের মাটিতে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও শেষ মুহূর্তে বাদ দেওয়া হয়েছিল তাঁদের।
মণির মনে করেন, শুধু এই দুই ক্রিকেটারই নন, পাকিস্তানের আরও কয়েক জন ক্রিকেটার ভারতে মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। তবে তাঁদের নাম তিনি প্রকাশ করেননি। উল্লেখ্য, আরভিএস মণি ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকে দায়িত্বে ছিলেন। উল্লেখ্য, আরভিএস মণির এই দাবিগুলির পক্ষে তিনি প্রকাশ্যে কোনও প্রমাণ দেননি। সংশ্লিষ্ট ক্রিকেটার বা পাকিস্তানের পক্ষ থেকেও এই অভিযোগের বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ইসলামাবাদের নির্দেশে উত্তরবঙ্গ ও কলকাতায় আইএসআই ঘাঁটি! নেপালি তরুণীকে বিয়েও করে পাক চর রানা
-
২৪ ঘণ্টার মধ্যেই খেলবে দুই প্রধান, ডুরান্ডে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা?
-
কনুইতে অ্যানাস্থেশিয়ার ইঞ্জেকশন! মাত্রাতিরিক্ত ওষুধেই মৃত্যু এনআরএসের নার্সের?
-
জঙ্গি হামলার আশঙ্কা? শুধু কালীঘাট মন্দিরের জন্য আলাদা ফাঁড়ি, বেনজির পদক্ষেপ কলকাতা পুলিশের
-
‘উন্নতি করো, নয়তো বাদ পড়তে হবে’, উইকেটরক্ষককে সোজা বলে দিলেন গিল-গম্ভীররা