১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমস (Asian Games)। তবে জাপানের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই প্রথমে চেয়েছিল, ক্রিকেটারদের পাঁচতারা হোটেলে রাখতে। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অন্য অ্যাথলিটদের সঙ্গেই থাকতে হবে। বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা বিষয়টি নিশ্চিত করেছেন। নাগোয়াতে আয়োজকরা যে পরিষেবা দেবে, সেখানেই থাকতে হবে শ্রেয়স-স্মৃতিদের।
এ বছর এশিয়ান গেমস হচ্ছে জাপানের চতুর্থ বৃহত্তম শহর আইচি নাগোয়ায়। কিন্তু গেমসে হাত খুলে খরচ করতে রাজি নয় জাপান সরকার। তাই বোর্ডের স্পষ্ট বক্তব্য ছিল, দুই প্লেয়ারকে এক ঘরে রাখবে না। পুরুষ দলকে ক্রুশশিপে রাখা হবে। অন্যদিকে মহিলা দল থাকবে হোটেলে। সচিব দেবজিৎ সইকিয়া জানান, প্রয়োজনে ক্রিকেটারদের জন্য আলাদা ঘরের বন্দোবস্ত করে দেবেন। সেই নিয়েই যত বিরোধ। পালটা ভারতের অলিম্পিক সংস্থা (আইওএ) স্পষ্ট জানায়, বিসিসিআই চাইলে নিজস্ব ব্যবস্থা করতে পারে। তারা এর দায় নেবে না।
আরও পড়ুন:
শেষমেশ আইওএ-র ব্যবস্থা মেনে নিয়েছে বিসিসিআই। রাজীব শুক্লা জানান, “ওরা যা দিচ্ছে, আমরা সেখানেই থাকছি। কী ধরনের থাকার ব্যবস্থা করা হচ্ছে তার ওপর নজর রাখছি। যাতে আমাদের খেলোয়াড়রা স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। অবশ্যই সেগুলো পাঁচতারা মানের নয়, তবে ভালো থাকার ব্যবস্থা। আমার কাছে যে ব্যবস্থাপনার যে ভিডিও এসেছে, তাতে মনে হয়েছে আরামদায়কই হবে। এছাড়া ওসাকা বা টোকিওতে থাকার ব্যবস্থা ছিল। কিন্তু তা অনেক দূরে। এশিয়ান গেমসে সব অংশগ্রহণকারীই পরিবারের মতো, তাই কিছু দল টোকিওতে আর কিছু ওসাকাতে থাকলে দেখতে ভালো লাগে না।”
তিনি এটাও জানিয়েছেন যে, ক্রিকেটারদের ঘর ভাগাভাগি করে থাকতে হবে না। বিষয়টা হালকা করে তিনি বলেন, “ঘর নয়, আমাদের মূল চিন্তা ছিল মাঠ, উইকেট ও ড্রেসিংরুম। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দল পর্যবেক্ষণ করে এসেছে। তাঁরা সন্তুষ্ট।” আইওএ-র সভাপতি পিটি উষাও বলেছেন, আয়োজকরা একটি জাহাজ ও ছোট ভিলার ব্যবস্থা রাখছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘বিফ খেয়েছি’ বলেই বিতর্কে বিশ্বজিৎ, মৌন টলিউডকে ‘ভাড়াটে পারফর্মার’ কটাক্ষ সুরজিতের
-
‘মাধ্যম’ বিজেপি বিধায়করা, ফোনে বেকার ছেলেমেয়েদের ‘বায়োডাটা’ চাইছেন প্রতারকরা, তারপর…
-
নন্দীগ্রামে মমতা দাঁড়ালে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত! প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ‘গুগলি’ ঋতব্রতদের
-
মার্কিন চাপে নতিস্বীকার? ‘ভাড়াটে’ সৈনিকের বিরুদ্ধে জঙ্গি অভিযোগ এনেও প্রত্যাহার এনআইএ’র
-
কাশ্মীরে পুরো ‘বন্দে মাতরম’ গাইলেন আবদুল্লারা! খেপে গেল কংগ্রেস, ‘মুসলিম লিগ’ তোপ বিজেপির