Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
Kane Williamson

১৬ বছরের বর্ণাঢ্য কেরিয়ারে ইতি, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় কেন উইলিয়ামসনের

আন্তর্জাতিক ক্রিকেটে কিউয়িদের জার্সি গায়ে সর্বোচ্চ রান করেছেন তিনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৬, ২০:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৬, ২০:৪৪

options
link
১৬ বছরের বর্ণাঢ্য কেরিয়ারে ইতি, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় কেন উইলিয়ামসনের zoom
কেন উইলিয়ামসন। ফাইল ছবি।

১৬ বছরের বর্ণাঢ্য কেরিয়ারের ইতি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের। শুক্রবার নিউজিল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। আন্তর্জাতিক ক্রিকেটে কিউয়িদের জার্সি গায়ে সর্বোচ্চ রান করেছেন তিনি।

২০১০ সালে ব্ল্যাকক্যাপসের হয়ে অভিষেক হওয়া উইলিয়ামসন ২০১০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে আহমেদাবাদে টেস্টে অভিষেক হয় কেন উইলিয়ামসনের। প্রথম ম্যাচেই জাত চিনিয়েছিলেন। হাঁকিয়েছিলেন দুর্দান্ত সেঞ্চুরি। এর মাস তিন পর ভারতের বিরুদ্ধেই ওয়ানডে-তে কদম রেখেছিলেন। সেই তিনি গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছিলেন। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসর নিলেন। তিনি বলেন, “অনেকদিন ধরেই এই বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করছিলাম। কিন্তু গত কয়েকদিনে এটা স্পষ্ট হয়ে গিয়েছে, এখনই সরে দাঁড়ানোর সঠিক সময়। নিউজিল্যান্ডের জার্সিতে প্রত্যেক ম্যাচে নিজের সর্বস্ব উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি। এটা ভেবে গর্ববোধ করি। আমার মনে হয়েছে, আর চালিয়ে যাওয়ার দরকার নেই। এই দলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। এখানে অনেক প্রতিভা আছে। বিশেষ কিছু করার তাড়নাও রয়েছে। নিউজিল্যান্ড দল আমার হৃদয়ের খুব কাছের থাকবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত নিউজিল্যান্ডকে তিন ফরম্যাটেই নেতৃত্ব দিয়েছেন উইলিয়ামসন। তাঁর নেতৃত্বে কিউয়িরা দু’টি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেলেছে। তাছাড়াও তিনটি আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনালেও খেলেছেন। তাঁর ক্যাপ্টেনসিতেই ২০২১ সালে নিউজিল্যান্ড জিতেছে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর। উইলিয়ামসনের নেতৃত্বে ৪০ টেস্টে ২২টি, ৯১ ওয়ানডেতে ৪৬টি এবং ৭৫ টি-টোয়েন্টিতে ৩৯টি ম্যাচে জিতেছে নিউজিল্যান্ড। স্টিফেন ফ্লেমিংয়ের আমলে ২৮টি টেস্ট জেতে কিউয়িরা। ফ্লেমিংয়ের পর দেশের দ্বিতীয় সফলতম টেস্ট অধিনায়ক উইলিয়ামসন।

১১০ টেস্টে ৩৮ হাফসেঞ্চুরি, ৩৩ সেঞ্চুরি-সহ ৯৫১৫ রান রয়েছে তাঁর। গড় ৫৪.০৬। উইলিয়ামসনের ওয়ানডে রেকর্ডও অনবদ্য। ১৭৫ একদিনের ম্যাচে তাঁর রান ৭২৫৬। হাফসেঞ্চুরি ৪৭টি, সেঞ্চুরি ১৫টি। ইংল্যান্ডে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে নিউজিল্যান্ড। লর্ডসে প্রথম ম্যাচ ১১৫ রানে পরাজিত হয়েছে কিউয়িরা। দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রস্তুতির মাঝে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন নিউজিল্যান্ডের ষষ্ঠ সর্বোচ্চ ম্যাচ খেলা উইলিয়ামসন। ২০১৯ সালে আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন। চারবার জিতেছেন স্যর রিচার্ড হ্যাডলি মেডেল। তিনি অবসর নেওয়ায় আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে তাঁকে দেখা যাবে না তাঁকে।

আন্তর্জাতিক ক্রিকেটে ‘ফ্যাব ফোর’ নামে পরিচিত চার তারকার মধ্যে দু’জন বিরাট কোহলি ও কেন উইলিয়ামসন। কোহলি আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। উইলিয়ামসন এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকেও সরে দাঁড়ালেন। দুই সদস্য জো রুট ও স্টিভ স্মিথ এখনও টেস্ট ক্রিকেটে খেলছেন। উইলিয়ামসনের অবসরের ঘোষণার পর আবেগঘন বার্তা দিয়েছেন কোহলি। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘গত কয়েক বছরে আমরা প্রতিপক্ষ থেকে বন্ধু হয়ে উঠেছি। তোমাকে ব্যাট করতে দেখা, এত বছর তোমার বিপক্ষে খেলার সুযোগ পাওয়া আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। তবে তার চেয়েও বেশি মূল্যবান আমাদের বন্ধুত্ব ও মাঠের বাইরের নানান আলোচনা। আমাদের প্রত্যেক সাক্ষাৎ ও কথোপকথন আমার স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। তোমার জীবনের নতুন অধ্যায়ের জন্য অনেক শুভকামনা রইল, ভাই। ক্রিকেটে তোমার যা করার ছিল, তুমি তা করে দেখিয়েছ। এখন সময় নিজের মতো করে জীবন উপভোগ করার। জীবন তো সবে শুরু হল।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.