নিষেধাজ্ঞার কবলে পাক ক্রিকেটার। ২ বছর কোনও রকম ক্রিকেট খেলতে পারবেন না পাকিস্তানের উঠতি তারকা হামজা নজর। পাশাপাশি ১০ লক্ষ টাকা জরিমানাও দিতে হবে। জানা গিয়েছে ভিসা আবেদনের সময় বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন তিনি। যে কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাঁকে নিষিদ্ধ করেছে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হওয়ার কথা ছিল। কিন্তু নিষেধাজ্ঞার জন্য আর খেলা হয়নি।
পাক ক্রিকেটের অন্যতম উঠতি তরুণ মুখ হামজা। ঘরোয়া ক্রিকেটে ব্যাটে-বলে ভালো পারফর্ম করে নজরে এসেছেন। যে কারণে, তাঁকে জাতীয় দলের জন্যও ভাবা হচ্ছিল। সেখানেই যত গোলযোগ। পিসিবি’র খবর অনুযায়ী, ভিসা আবেদনের সময় হামজা ভুল ও অসম্পূর্ণ তথ্য দিয়েছিলেন। প্রয়োজনীয় অনেক কাগজপত্র জমা করতে পারেননি। বিষয়টি নজরে আসতেই তদন্ত শুরু করে পাক বোর্ড।
আরও পড়ুন:
তারপরই ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয় হামজাকে। পাশাপাশি ১০ লক্ষ টাকা জরিমানাও দিতে হবে। যা ২৭ বছর বয়সি ক্রিকেটারের জন্য বড় ধাক্কা। কারণ আগামী ২ বছর ঘরোয়া ক্রিকেটেও খেলতে পারবেন না তিনি। ফলে ২ বছর পর তাঁকে সব নতুন করে শুরু করতে হবে। তবে হামজা কী ধরনের ভুল তথ্য দিয়েছেন বা গোপন করেছেন, তা জানায়নি পিসিবি।
সাম্প্রতিক সময়ে হামজা পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করেছেন। এখনও পর্যন্ত ১৬টি প্রথম শ্রেণির, ১৫টি লিস্ট ‘এ’ ও ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজের দলে জায়গা পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে ভিসাপ্রক্রিয়ায় এই কাণ্ডের পর সেই সম্ভাবনা শেষ হয়ে যায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অরুণাচলে ‘ড্রাগনের’ কুনজর, নয়া মানচিত্রে এলএসি সংলগ্ন ২৭টি এলাকার নামবদল দিল্লির
-
বায়ুসেনার প্রথম মহিলা ‘টপ গান’ পাইলট, ইতিহাস গড়লেন স্কোয়াড্রন লিডার ভাবনা কান্থ
-
ভারতের আগে বিদেশে ‘রামায়ণ’ রিলিজ, ‘এত টাকার লোভ?’, রণবীরের ছবি মুক্তি নিয়ে বিতর্ক তুঙ্গে
-
শ্রীলঙ্কা সিরিজের আগে ফের ধাক্কা ভারতের, এবার চোটের জন্য ছিটকে গেলেন তারকা ব্যাটার
-
তোলাবাজির রংবদল, গেরুয়া কুপনে চাওয়া হচ্ছে টাকা! শোরগোল বর্ধমানে