Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
Mohammed Shami

কেরিয়ারে ৯০০ উইকেট, জাতীয় দলে ব্রাত্য হয়েও আগুনে বোলিংয়ে নয়া নজির শামির

দলীপ ট্রফিতে মধ্যাঞ্চলের বিরুদ্ধে জোড়া উইকেট তোলেন বাংলার পেসার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২৬, ২০:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২৬, ২০:১৭

options
link
কেরিয়ারে ৯০০ উইকেট, জাতীয় দলে ব্রাত্য হয়েও আগুনে বোলিংয়ে নয়া নজির শামির zoom
মহম্মদ শামি। ফাইল ছবি।
Advertisement

জাতীয় দলে ব্রাত্য। নিয়মিত পারফর্ম করেও টিম ইন্ডিয়ায় ডাক পাচ্ছেন না মহম্মদ শামি। দলীপ ট্রফিতেও আগুনে ফর্মে রয়েছেন। এবার সেই বাংলার বোলারের হাতেই নয়া নজির। মধ্যাঞ্চলের বিরুদ্ধে জোড়া উইকেট তোলেন পূর্বাঞ্চলের পেসার। তার সঙ্গে পেশাদার ক্রিকেটে ৯০০ উইকেট হয়ে গেল শামির।

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় পূর্বাঞ্চল। ঈশান কিষান চোট পাওয়ায় নেতৃত্ব দেয় ১৫ বছরের বৈভব সূর্যবংশী। প্রথম ইনিংসে মাত্র ২৬৬ রানে অলআউট মধ্যাঞ্চল। ৩টি করে উইকেট অভিজিৎ সরকার ও মুকেশ কুমারের। শামি ফেরান যশ রাঠোর ও আর্শাদ খানকে। আর তাতেই নজির।

Advertisement

ভারতের ঘরোয়া ক্রিকেটে ৯০০ উইকেট শিকার করেছেন শামি। ৯৯টি প্রথম-শ্রেণির ম্যাচের ১৮৬ ইনিংসে ৩৭৯টি উইকেট নিয়েছেন। এছাড়াও ১৪৯টি লিস্ট ‘এ’ ম্যাচে তাঁর রয়েছে ২৮৩টি উইকেট। তিনি ১৯৬টি টি-টোয়েন্টি ম্যাচে ২৩৮ জন ব্যাটসম্যানকে আউট করেছেন। এই কৃতিত্ব অর্জনকারী ষষ্ঠ ভারতীয় ফাস্ট বোলার হলেন শামি।

কিন্তু তারপরও কি শামিকে ব্রাত্য থাকতে হবে? এখনও তিনি বল হাতে আগুন ঝরাতে পারেন। রনজিতে বা আইপিএলে অনায়াসে উইকেট তোলেন। কিন্তু জাতীয় দলে ব্রাত্য। ২০২৭-র ওয়ানডে বিশ্বকাপে ডাক পাওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ। উল্লেখ্য, ৩৫ বছর বয়সি ক্রিকেটার ২০১৩ সালে ভারতের হয়ে অভিষেক করেন। ৬৪টি টেস্ট ম্যাচে ২২৯টি উইকেট নিয়েছেন। এছাড়াও, তিনি ১০৮টি ওয়ানডেতে ২০৬ জন ব্যাটসম্যানকে আউট করেছেন। ২৫টি টি-টোয়েন্টি ম্যাচে ২৭টি উইকেটও নিয়েছেন। ভারতের হয়ে শেষ খেলেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ। এরপর থেকে তিনি ভারতীয় দলে আর জায়গা করে নিতে পারেননি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.