Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Mahendra Singh Dhoni

‘যখনই আমাদের দেখা হয়…’, বিরাটের সঙ্গে সম্পর্ক নিয়ে আবেগঘন বার্তা ধোনির

'কিং'কে নিয়ে কী বললেন মাহি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৪, ২১:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৪, ২১:৩০

options
link
‘যখনই আমাদের দেখা হয়…’, বিরাটের সঙ্গে সম্পর্ক নিয়ে আবেগঘন বার্তা ধোনির zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুজনেই ক্রিকেটের কিংবদন্তি। একজন জাতীয় দল থেকে অবসর নিলেও আইপিএলে আগুন ছোটান। অন্যদিকে এখনও আন্তর্জাতিক ক্রিকেট দাপিয়ে খেলছেন আরেকজন। দেশের জার্সিতেও নেতৃত্বের ব্যাটন এসেছিল ধোনির (MS Dhoni) থেকে বিরাট কোহলির (Virat Kohli) হাতে। মাঠের বাইরেও দুজনের সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ঠ। এবার সে বিষয়ে মুখ খুললেন ধোনি।

মাঠে একসময় ঝড় তুলত ‘মাহিরাট’ জুটি। তাঁদের ‘রানিং বিট্যুইন দ্য উইকেট’ দেখে অবাক হতেন দর্শকরা। একসঙ্গে খেলে একের পর এক ম্যাচ জিতিয়েছেন ভারতকে। এখন যদিও দুজনের পথ আলাদা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার পর ধোনিকে এখন শুধু দেখা যায় আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে। কিন্তু দেশের জার্সিতে এখনও ফুল ফোটাচ্ছেন বিরাট। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তাঁর ইনিংস এখনও চোখে লেগে রয়েছে ক্রিকেটভক্তদের।

Advertisement

[আরও পড়ুন: ইস্টবেঙ্গলকে কদর্য আক্রমণ ইউটিউবারের, সমর্থকদের শান্ত থাকার আবেদন লাল-হলুদ কর্তাদের]

যদিও মাঠের বাইরে আজও অটুট দুজনের সম্পর্ক। যে বিষয়ে ধোনি বলেন, “আমরা জাতীয় দলে বহু দিন একসঙ্গে খেলেছি। বিরাট বিশ্বক্রিকেটের অন্যতম সেরা প্লেয়ার। এটা সত্যি যে, মাঝের দিকের ওভারে একসঙ্গে খেলার সময় আমরা খুব মজা করতাম। কারণ আমরা প্রচুর ২ ও ৩ রান নিতাম। সেটা খুব মজার অভিজ্ঞতা ছিল। তবে এখন সেভাবে আমাদের দেখা হয় না। কিন্তু যখনই আমাদের দেখা হয়, আমরা বাকিদের থেকে আলাদা হয়ে যাই। দুজনে অনেকক্ষণ আড্ডা মারি। বিভিন্ন বিষয়ে কথা হয়। বিরাটের সঙ্গে আমার সেরকমই সম্পর্ক।”

[আরও পড়ুন: ডুরান্ড কাপে নেই হায়দরাবাদ, পরিবর্তে নামছে মেঘালয়ের ক্লাব রাংদাজায়েদ]

বিরাটও এর আগে বহুবার বলেছেন দুজনের সুসম্পর্কের কথা। গত আইপিএলে চেন্নাই-বেঙ্গালুরু ম্যাচের আগেও বিরাটের মুখে উঠে এসেছিল দুজনের ম্যাচ জেতানো অসংখ্য মুহূর্তের কথা। এবার ‘কিং’ কোহলিকে নিয়ে মুখ খুললেন মাহিও।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.