সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরত অরুণের পর এবার কার্ল ক্রো। আরও এক প্রাক্তন নাইট সাপোর্ট স্টাফকে সই করাল লখনউ সুপার জায়ান্টস। আগামী মরশুমে পন্থদের স্পিন বোলিং কোচ হিসাবে কাজ করবেন তিনি।
কেকেআর যে কোচিং স্টাফের অধীনে ২০২৪ আইপিএল জিতেছিল, গতবছরের ব্যর্থতার পর সেই কোচিং স্টাফের অনেকটাই বদলে ফেলেছে। একে একে বিদায় নিয়েছেন ভরত অরুণ, কার্ল ক্রো, চন্দ্রকান্ত পণ্ডিতরা। এদের মধ্যে ভরত অরুণকে আগেই পেস বোলিং কোচ হিসাবে নিযুক্ত করেছিল লখনউ। এবার তাঁরা কার্ল ক্রো-কে নিয়োগ করলেন স্পিন বোলিং কোচ হিসাবে। ক্রো কোচ হিসাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ জনপ্রিয় নাম। বিগ ব্যাশ, টি-২০ ব্লাস্ট, গ্লোবাল টি-২০ কানাডাতেও কোচিং করিয়েছেন। আইপিএলেও সফল। তিনিই দিগ্বেশ রাঠীদের স্পিন বোলিংয়ের পাঠ দেবেন।
গত বছরের ব্যর্থতার পর এ বছর কোচিং স্টাফ ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে লখনউ। হেড কোচের দায়িত্ব দেওয়া হয়েছে জাস্টিন ল্যাঙ্গারকে, সহকারী কোচ হিসাবে কাজ করবেন ল্যান্স ক্লুজনার, ভরত অরুণ বোলিং কোচ হিসাবে কাজ করবেন। এর বাইরে টম মুডিকে ক্রিকেট ডিরেক্টর হিসাবে এবং কেন উইলিয়ামসনকে কৌশলগত পরামর্শদাতা হিসাবে ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে রীতিমতো হাই প্রোফাইল কোচিং স্টাফ। এবার তাতে যুক্ত হল ক্রো-র নাম।
সর্বশেষ খবর
-
বিদ্যুৎ কেন্দ্রগুলিতে মজুত মাত্র ৯ দিনের কয়লা! ভয়াবহ সংকটে দেশ, নামতে পারে অন্ধকার
-
হিরে-পান্নায় ঠাসা সানগ্লাস! মুঘল আমলে তৈরি ভারতের রোদচশমা ওঠে লন্ডনের নিলামে, দাম জানেন?
-
জন্মদিনে টাকার গদিতে ‘কালীন ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠী! ওপেনিংয়েই রেকর্ড ব্যবসা ‘মির্জাপুর: দ্য মুভি’র
-
ইরানের ‘জীবনরেখা’ খার্গ দ্বীপে ভয়ংকর হামলা আমেরিকার! ধ্বংস হবে তেহরানের তৈল সাম্রাজ্য?
-
শ্রেয়স-স্মৃতিদের জন্য পাঁচতারা হোটেল নয়! এশিয়াড নিয়ে খারিজ বোর্ডের বাড়তি সুবিধার আবেদন