সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেদিন ঠিক কী ঘটেছিল? লখনউ সুপার জায়ান্টাসের (LSG) কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) কি ভর্ৎসনা করেছিলেন দলের ক্যাপ্টেন লোকেশ রাহুলকে (KL Rahul)? সেদিনের সেই বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খুললেন লখনউ সুপার জায়ান্টসের কোচ জাস্টিন ল্যাঙ্গার। প্রাক্তন অজি তারকা জল ঢেলে দিলেন গোটা বিতর্কে। ল্যাঙ্গার বললেন, ”চায়ের কাপে তুফান তুলেছে। ব্যাপক ঝড় উঠেছে। যে বিষয়টা আমাকে সব থেকে অবাক করেছে তা হল, ক্রিকেট নিয়ে প্যাশনেট ভারতের মানুষ। মিস্টার গোয়েঙ্কাও ব্যতিক্রম নন। আমিও নই। কেএল-ও নয়।”
ল্যাঙ্গার (Justin Langer) জানিয়েছেন, সঞ্জীব গোয়েঙ্কা জানতে চেয়েছিলেন যে পরিকল্পনা করা হয়েছিল, সেই পরিকল্পনা খাটেনি। তাহলে এবার কী করতে হবে?
[আরও পড়ুন: বিতর্ক অতীত! দিল্লি ম্যাচের আগে রাহুলকে আলিঙ্গন গোয়েঙ্কার]
ল্যাঙ্গার বলছেন, ”সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আমাদের পরিকল্পনা কাজ দেয়নি। খেলার শেষে মিস্টার গোয়েঙ্কা মাঠে এসে কেএল-কে জিজ্ঞাসা করেন, কী হল? আমরা যে পরিকল্পনা স্থির করেছিলাম, তা তো কাজেই এল না। এবার আমরা কী করব? তার পর দীর্ঘক্ষণ আমাদের মধ্যে আলোচনা হয়। আমাদের কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। কিন্তু সেই ভিডিওয় শব্দ ছিল না। কী কথাবার্তা হয়েছিল, তা কেউ শোনেননি। দেখে মনে হয়েছে খুবই আক্রমণাত্মক কথাবার্তা হয়েছে। আসলে সেরকম বিষয়টাই নয়।”
[আরও পড়ুন: ১০ বছরেই দাবার রহস্য সমাধান করবে কম্পিউটার, ভবিষ্যদ্বাণী টেক-জিনিয়াস মাস্কের]
সর্বশেষ খবর
-
‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি সম্পন্ন, খুলছে হরমুজ’, সাড়ে তিন মাসের সংঘাত পেরিয়ে বড় ঘোষণা ট্রাম্পের
-
ছাব্বিশে ফিরল ʼ১৪-র স্মৃতি, ৭ গোল দিয়ে বিশ্বকাপ শুরু জার্মানির
-
সই জাল কাণ্ডে কুণাল-অভিষেককে মুখোমুখি জেরা, বয়ানে অসংগতি সাংসদের! ফের তলবের ভাবনা সিআইডির
-
লেবানন নিয়ে ইজরায়েল-ইরানের মধ্যে মধ্যস্থতা, ‘আমরা শান্তির দোরগোড়ায়’, বার্তা ট্রাম্পের
-
ক্রিকেট মাঠে ফের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ ভারতের, পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু স্মৃতি-দীপ্তিদের