বিশ্বের সবচেয়ে ঐতিহ্যশালী স্টেডিয়াম। কেউ কেউ বলেন এটাই নাকি ক্রিকেটের মক্কা। এ হেন লর্ডস স্টেডিয়াম খানিকটা অনভিপ্রেত কারণে শিরোনামে। দুই শতাব্দীতে এই প্রথমবার লর্ডসের পিচ নিয়ে প্রশ্ন তুলল আইসিসি। শুধু প্রশ্ন তোলাই নয়, লর্ডস স্টেডিয়ামকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। যা একপ্রকার বেনজির।
গত সপ্তাহে লর্ডসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলেছে ইংল্যান্ড। ওই ম্যাচটি ইংরেজরা জিতেছে ১১৫ রানে। তবে ওই জয়ের চেয়েও বেশি করে শিরোনামে চলে এসেছিল লর্ডসের পিচ। প্রথম দিন থেকে বল যেভাবে সুইং হচ্ছিল। যা নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে। গোটা টেস্টে দুই দলের ৪০ উইকেট পড়ে যায় মাত্র ৯৯৬ বলে। যা লর্ডসে ১৪০ বছরের মধ্যে হয়নি।
আরও পড়ুন:
গত সপ্তাহে লর্ডসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলেছে ইংল্যান্ড। ওই ম্যাচটি ইংল্যান্ড জিতেছে ১১৫ রানে। তবে ওই জয়ের চেয়েও বেশি করে শিরোনামে চলে এসেছিল লর্ডসের পিচ। প্রথম দিন থেকে বল যেভাবে সুইং হচ্ছিল। যা নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে।
শেষে ওই পিচকে অসন্তোষজনক হিসাবে দেগে দিয়েছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রাফট। তিনি বলছেন, “ওই পিচে প্রথম দিনই ১৬ উইকেট পড়েছে। দ্বিতীয় দিন ১৭ উইকেট। গোটা ম্যাচেই বল অতিরিক্ত সিম এবং সুইং হয়েছে। পিচ ব্যাটারদের তুলনায় অনেক বেশি সাহায্য করেছে।” আইসিসি লর্ডসকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ১৪ দিনের মধ্যে আবেদন করতে পারবে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড। তবে লর্ডসের দায়িত্বপ্রাপ্ত ক্লাব এমসিসি ওই ‘অপরাধ’ স্বীকার করে নিয়েছে।
দুই শতাব্দীতে এই প্রথম ডিমেরিট পয়েন্ট পেল লর্ডস। এই পয়েন্টটি ৫ বছর পর্যন্ত কলঙ্কের দাগের মতো লর্ডসের নামের পাশে থেকে যাবে। কোনওভাবে এই পাঁচ বছরে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড যদি ৬টি ডিমেরিট পয়েন্ট পায়, তাহলে ওই মাঠে ১২ মাস কোনও ম্যাচ আয়োজন করা যাবে না। আইসিসির নিয়ম সেটাই বলে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘বৃষ্টির মধ্যে ৫ ঘণ্টা জঙ্গলে বসে…’, জলরোষে বিধ্বস্ত নেপাল থেকে কী জানালেন উদ্বিগ্ন খরাজ?
-
ভারতের হাত থেকে বেরিয়ে যাচ্ছে টেস্ট! সারাংশের ‘নিষ্প্রাণ’ বোলিং নিয়ে চিন্তায় শুভমানরা
-
বাংলায় শিল্পের ‘অমৃতকাল’, নিউটাউনে তথ্যপ্রযুক্তি কেন্দ্রের অফিস উদ্বোধন মুখ্যমন্ত্রীর, বিপুল কর্মসংস্থান
-
রাতে স্ত্রীর সাধের অনুষ্ঠান, সকালে চরম পদক্ষেপ শান্তিপুরের ইউটিউবার স্বামীর! নেপথ্যে পরকীয়া?
-
অকালিদের ‘গাঁ’য়ের জোর ভেঙে পাঞ্জাব দখলের ছক বিজেপির, বাধা খলিস্তানপন্থী অমৃতপাল!