Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Lalit Modi

স্রেফ টাকার জন্য রোহিত-কোহলিদের খুন করে দিচ্ছে! বিসিসিআইকে তোপ ললিত মোদির

বেশি পয়সা কামানোর লোভে ক্রিকেটারদের উপর ক্রিকেটের বোঝা চাপিয়ে দিচ্ছে বিসিসিআই, বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৬, ১২:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৬, ১২:৪৩

options
link
স্রেফ টাকার জন্য রোহিত-কোহলিদের খুন করে দিচ্ছে! বিসিসিআইকে তোপ ললিত মোদির zoom
বিস্ফোরক মন্তব্য করলেন ললিত মোদি। ফাইল ছবি।
Advertisement

ক্রিকেটারদের খুন করে দিচ্ছে বিসিসিআই! বিস্ফোরক মন্তব্য করলেন ললিত মোদি। তাঁর কথায়, ক্রিকেটারদের অহেতুক বেশি ম্যাচে খেলানো হচ্ছে। তাঁদের বিশ্রাম বা শারীরিক অবস্থার কথা মোটেই ভাবছে না বোর্ড। বেশি পয়সা কামানোর লোভে ক্রিকেটারদের উপর ক্রিকেটের বোঝা চাপিয়ে দিচ্ছে বিসিসিআই, বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। ললিতের মতে, অর্থ উপার্জনের জন্য এতখানি নির্মম হওয়া মোটেও উচিত নয় বোর্ডের।

ঠিক কী বলেছেন ললিত মোদি? আসলে ঠাসা ক্রীড়াসূচি নিয়ে ঘনিষ্ঠমহলে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। আগামী ৩১ মে আইপিএল শেষ হচ্ছে। তারপর ৬ জুন থেকে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট। অর্থাৎ বিশ্রামের সময়টুকু পাবেন না ক্রিকেটাররা। গম্ভীরের অসন্তোষ নিয়ে প্রতিবেদন প্রকাশ হতেই মুখ খুলেছেন ললিত। তাঁর কথায়, ‘বিসিসিআই তো ক্রিকেটারদের হত্যা করছে। এরকম অসম্ভব ক্রীড়াসূচির মধ্যে ছেলেগুলোকে ফেলে দেওয়া হচ্ছে। ওদের তো একটু বিশ্রাম দরকার, পরিবারের সময় কাটানো দরকার।’

Advertisement

এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়ে তিনি আরও মনে করিয়ে দিয়েছেন, ‘বিসিসিআইয়ের তো অর্থের প্রয়োজন নেই। আমি বার্ষিক আয়ের এমন ব্যবস্থা করে দিয়েছি যা দেখে গোটা ক্রিকেটবিশ্ব ঈর্ষা করে। তাই বোর্ডের কুর্সিতে বসে অর্থের চিন্তা করতে হবে না। প্রত্যেকের ভালো হবে, এমন সিদ্ধান্ত নেওয়া দরকার। ক্রিকেটারদের সুস্থ এবং ভালো থাকাটা সবচেয়ে বেশি জরুরি। তাঁদের বেশি করে ম্যাচ খেলিয়ে ক্লান্ত করে দেবেন না।’ উল্লেখ্য, টেস্ট অধিনায়ক শুভমান গিলও জানিয়েছিলেন, অন্তত ২ সপ্তাহ অনুশীলনের পর টেস্ট সিরিজ খেলতে নামা উচিত। কিন্তু সেকথায় গুরুত্ব দেয়নি বোর্ড।

প্রসঙ্গত, দিনকয়েক আগে আইপিএলের ভূয়সী প্রশংসা করেছিলেন ললিত মোদি। বলেছিলেন, “২০৩০ সালের মধ্যে অন্য উচ্চতায় পৌঁছে যাবে আইপিএল। আমার মনে হয়, বছরে একেকজনের রোজগার ১০০ কোটি টাকায় পৌঁছে যাবে। সঙ্গে পাল্লা দিয়ে বিসিসিআইয়ের আয়ও বাড়বে।” সেকথা মনে করিয়ে দিয়েই ললিতের সতর্কবার্তা, অর্থ উপার্জনের জন্য বিসিসিআইয়ের কাছে আইপিএল রয়েছে। তাই ক্রিকেটারদের স্বার্থেই দ্বিপাক্ষিক সিরিজ কমানোর কথা ভাবা উচিত বোর্ডের।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.