সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউ ইয়র্কে ভারত-পাক ম্যাচের বল গড়াবে ৯ জুন। চড়া দামে সেই ম্যাচের টিকিট আইসিসি বিক্রি করছে বলে সোশাল মিডিয়ায় দাবি করেছেন ললিত মোদি।
গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের কথা সবারই মনে রয়েছে। বিরাট কোহলির রান তাড়া এখনও মনে রয়েছে ক্রিকেটপ্রেমীদের। ভারত-পাক ক্রিকেট ম্যাচ মানেই বক্স অফিস হিট।
এবারের বিশ্বকাপেও সবার নজরে বিরাট কোহলি। ভারত-পাক ম্যাচের পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করে দিয়েছে। টিকিটের দাম আকাশ ছঁয়েছে। তার জন্য আইসিসিকে একহাত নিয়েছেন ললিত মোদি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে মোদি পোস্ট করেন, ”ভারত-পাক ম্যাচের প্রতিটি টিকিট ২০ হাজার ডলারে (প্রায় ১৭ লক্ষ টাকা) বিক্রি করছে আইসিসি, এটা জেনে আমি বিস্মিত। মার্কিন যুক্তরাষ্ট্রে হতে চলা বিশ্বকাপ আসলে ক্রিকেটের প্রসারের জন্য, সেখানকার ভক্ত-অনুরাগীদের আকৃষ্ট করার জন্য। লাভ করার জন্য নয়।”
আইসিসি-র বক্তব্য অনুযায়ী, ভারত-পাক ম্যাচের টিকিটের দাম তিনশো ডলার (বিক্রি হয়ে গিয়েছে) থেকে ১০ হাজার ডলার।
Shocked to learn that @ICC is selling tickets for Diamond Club at $20000 per seat for the #indvspak WC game. The WC in the US is for game expansion & fan engagement, not a means to make profits on gate collections. $2750 for a ticket It’s just #notcricket #intlcouncilofcrooks pic.twitter.com/lSuDrxHGaO
— Lalit Kumar Modi (@LalitKModi) May 22, 2024
বিশ্বকাপে টিম ইন্ডিয়া অভিযান শুরু করছে ৫ জুন। রোহিত শর্মাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ৯ জুন রক্তের গতি বাড়িয়ে দেওয়া সেই ভারত-পাক ম্যাচ। যার টিকিটের মূল্য নিয়ে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক।
[আরও পড়ুন: আইপিএলে লজ্জার রেকর্ড ম্যাক্সওয়েলের! ছুঁয়ে ফেললেন আরসিবি সতীর্থকে]
সর্বশেষ খবর
-
প্রোপাগান্ডা রাজনীতি গণতন্ত্রের অংশ নয়, পথ দেখাচ্ছে হাঙ্গেরি
-
রাজ্যে এবার বুলেট ট্রেন, দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছবে মাত্র ৬ ঘণ্টায়, বড় আশ্বাস রেলমন্ত্রীর
-
জল্পনার অবসান! বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে ইরানকে ভিসা মঞ্জুর আমেরিকার
-
ইবোলা পরিসংখ্যানে আশার আলো কঙ্গোতে! বিপদ কাটেনি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা
-
‘রেলে ১ লক্ষ কোটির কাজ, মানচিত্রে জুড়বে গোটা বাংলা’, নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বড় ঘোষণা শুভেন্দুর