স্রেফ কার্ডের দাম ২২০০ টাকা, কুলদীপের বিয়ের মেনুতে পাহাড়ি ছোঁয়া, খরচ জানলে চমকে যাবেন
খাওয়াদাওয়ার পাশাপাশি অতিথিদের মদ্যপানেরও বিশেষ ব্যবস্থা রাখছেন কুলদীপ। তাতেও থাকছে রকমারি ‘অপশন’।
কুলদীপের বিয়ের আসর বসছে উত্তরাখণ্ডে। মুসৌরির এক বিলাসবহুল রিসর্টে নতুন ইনিংস শুরু করবেন কুলদীপ-বংশিকা। মূলত পরিবারের সদস্যরাই উপস্থিত থাকবেন বিয়েতে। যদিও বিশ্বকাপ ফাইনালের দিনই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ করেছেন কুলদীপের বাবা। ছেলের বিয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে।
আরও পড়ুন:
ভারতীয় ক্রিকেটারের বিয়েতে রীতিমতো বিলাসবহুল আয়োজন করা হয়েছে। জানা যাচ্ছে, সব মিলিয়ে কূলদীপ বংশিকার বিয়ের বাজেট প্রায় দু'কোটি টাকা। চমকের শুরুটা একেবারে বিয়ের কার্ড থেকেই। জানা গিয়েছে টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটারের বিয়ের কার্ড তৈরির খরচই ২২০০ টাকা। ইতিমধ্যেই সেই আমন্ত্রণ পত্র পৌঁছে গিয়েছে অতিথিদের কাছে।
আরও পড়ুন:
আমিষ মেনুতে স্টার্টারে থাকছে চার রকমের ফ্রাই। নিরামিষ খাবারের ক্ষেত্রেও চার রকমের ফ্রাই থাকবে। থাকছে আট রকমের স্যালাড। মেইন কোর্সে দু'রকমের রাইস, দু'রকমের ডাল, বিশেষ পনিরের ডিশ, দুটি স্পেশ্যাল আমিষ খাবার, দুটি স্পেশ্যাল নিরামিষ ডিশ থাকছে। এর সঙ্গে ভারতের বিভিন্ন প্রান্তের বিভিন্ন রকমের ব্রেড। এর সঙ্গে থাকছে ১০ রকমের মিষ্টি।