মাত্র ৫৫ রানে অলআউট। ভারতের বিরুদ্ধে আরও একটি লজ্জার হার। তবু শিক্ষা হচ্ছে না পাকিস্তানের। মাঠের লড়াইয়ে ভারতের ‘সিংহীবাহিনী’র কাছে হেরেছে। কিন্তু মাঠের বাইরে ভারতীয় মহিলা ক্রিকেটারকে কুৎসিত আক্রমণ পাক ভক্তদের। ক্রান্তি গৌড়কে উদ্দেশ্য করে লিঙ্গবৈষম্যমূলক আক্রমণ করেন পাকিস্তান সমর্থকরা। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই ছি ছি পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।
এশিয়া কাপে প্রথমে ব্যাট করে মাত্র ৫৫ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের মহিলা দলের ইনিংস। ভারতীয় পেসার ক্রান্তি ফিল্ডিং করছিলেন ডিপ ব্যাকস্কোয়ার লেগে। সেই সময় শোনা যায়, পাক সমর্থকরা তাঁকে উদ্দেশ্য করে ‘মর্দ’ কটাক্ষ করছিলেন। ভাইরাল ভিডিওয় শোনা যায়, তাঁরা বলছেন, “ভারত তো একটা ছেলে খেলিয়ে দিল। ওই দেখো, একটা ছেলে খেলছে। দেখো, ভারত চুরি করে জিতছে। আপনারাই বলুন, এ ছেলে না মেয়ে? এই ছেলেটা, এদিকে আয়।”
আরও পড়ুন:
ক্রমাগত এই কথাগুলোর বলার সঙ্গে কুৎসিত ভাবে হাসতে থাকেন পাক সমর্থকরা। আসলে ২৩ বছর বয়সি ভারতীয় পেসারের চুল ছোট করে কাটা। যখন আর কোনও ভাবেই ভারতীয়দের সঙ্গে পারছে না, তখন এভাবেই আক্রমণ পাকিস্তানিদের। যা লিঙ্গবিদ্বেষমূলক আক্রমণ। কারও চুল ছোট থাকলেই, তাঁকে ‘ছেলে’ তকমা দিয়ে নিজেদেরই সম্মান ডুবিয়েছে পাক-ভক্তরা।
“ … . , !” — Pakistani fans
Pakistani fans kept trolling Kranti Gaud by calling her “BOY” during the India Women vs Pakistan Women match.
Meanwhile, their own team got bowled out for just 55 runs.… pic.twitter.com/QxyRGdmzJc
— Mukku (@Cric_Mukku) September 6, 2026
মাঠেও তাঁদের সম্মান ডুবেছে। মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই তাদের সর্বনিম্ন স্কোর। এমন অতি জঘন্য হারেও লজ্জাশরম নেই পাক দলের! একপেশে হারের পরেও পাকিস্তানের মেন্টর ওয়াহাবের কথায়, “আমি মনে করি আমাদের দলের প্রত্যেকেই দক্ষ। “আমি এখনও বিশ্বাস করি, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দল পাকিস্তান।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ইরানের মানচিত্রে নিজের মুখ, ছারখার খার্গ দ্বীপও! তেহরানের বিরুদ্ধে এআই যুদ্ধ ট্রাম্পের
-
বিশ্বের মানচিত্রে বদল, অখণ্ড কাশ্মীরকেও ভারতের অন্তর্ভুক্ত দেখানো হোক
-
ক্যামাক স্ট্রিট কাণ্ডে ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের! মামলায় হস্তক্ষেপ নয়, ফিরল হাই কোর্টে
-
বাড়ি-গাড়ি লুকাচ্ছেন অনেকে! অন্নপূর্ণা-আয়ুষ্মান পেতে ভুয়ো তথ্য জনগণনায়
-
মশার লার্ভার হটস্পট টালিগঞ্জ, কসবা, নিউ আলিপুর! রাজ্যজুড়ে ডেঙ্গু আক্রান্ত প্রায় ৪ হাজার