সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের ইংল্যান্ড সফরে দারুণ ফর্মে ছিলেন। পাঁচশোর বেশি রান করেছিলেন। এবার দেশে ফিরেও স্বপ্নের ফর্ম ধরে রাখলেন কে এল রাহুল। আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন ভারতীয় ওপেনার। তারপরই মেয়েকে উদ্দেশ্য করে অভিনব সেলিব্রেশন রাহুলের।
১৯০ বলে সেঞ্চুরি হাঁকান তারকা ব্যাটার। ১২টি বাউন্ডারি দিয়ে ইনিংস সাজিয়েছেন রাহুল। শতরান পূরণ করে মুখে আঙুল দিয়ে বিশেষ সেলিব্রেশনে মেতে ওঠেন। দিনের শেষে বলে যান, “এটা আমার মেয়ের জন্য।” চলতি বছরের মার্চ মাসে রাহুল ও আথিয়া শেট্টির কন্যাসন্তানের জন্য হয়। খুদে ইভারার জন্য অভিনব সেলিব্রেশন রাহুলের।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে ভারত এ দলের হয়ে ম্যাচ খেলেন রাহুল। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ভালো ফর্মে ছিলেন। আহমেদাবাদে সেঞ্চুরির পর তিনি বলেন, “আমি আগের সপ্তাহেই একটা ম্যাচ খেলেছি। তার আগে ৫-৬ সপ্তাহ খেলার মধ্যে ছিলাম না। ফলে কিছুটা দুশ্চিন্তায় ছিলাম। তাই নিজের ছন্দে ফিরতে চেয়েছিলাম। মাঠে যতটা সম্ভব বেশি সময় কাটিয়ে রান করাটাই উদ্দেশ্য ছিল। ৪-৫টা দিন মাঠের মধ্যে কাটানো শারীরিক ভাবে খুব কঠিন।”
রাহুল আরও বলেন, “এখানের পরিবেশে ম্যাচ খেলা যথেষ্ট চ্যালেঞ্জের। এর আগের সপ্তাহের ম্যাচটা আরও কঠিন ছিল। আমি এখন নিজের ব্যাটিং উপভোগ করছি। বিভিন্ন পরিবেশে খেলছি। ইংল্যান্ডে প্রাণভরে খেলেছি। রান পেলে তো আত্মবিশ্বাস বাড়েই। এত বড় একটা সিরিজের পর ছুটি পেয়েছি। আবার মাঠে ফিরতে পেরে ভালো লাগছে।”
A special knock calls for a special celebration
Describe KL Rahul’s knock so far
Updates ▶ https://t.co/MNXdZcelkD#TeamIndia | #INDvWI | @IDFCFIRSTBank | @klrahul pic.twitter.com/yX2OK3TVno
— BCCI (@BCCI) October 3, 2025
সর্বশেষ খবর
-
এসআইআর করে ‘ভোট লুট’, শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবি, এবার প্রধান বিচারপতিকে চিঠি ‘ইন্ডিয়া’র!
-
সরকারি জমি দখল করে তৃণমূলের অফিস! বুলডোজারের ভয়ে দেওয়াল থেকে ‘ভ্যানিশ’ মমতার ছবি
-
ঋতব্রত নাকি শোভনদেব, বিধানসভার বিরোধী দলনেতা কে? জল গড়াল হাই কোর্টে
-
আজই কলকাতায় পুরসভায় প্রশাসক, কাউন্সিলরদের হাতেই থাকছে সার্টিফিকেট জারির ক্ষমতা
-
মুখে হাসি মধ্যবিত্তের, এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, তবে বড় পতন শেয়ার বাজারে