Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬
Vaibhav Sooryavanshi

আইপিএল শেষেই সরকারি দায়িত্ব বৈভবের কাঁধে! বিহারের বিস্ময় প্রতিভাকে দেখা যাবে কোন ভূমিকায়?

দুরন্ত ইনিংস খেললেও সেঞ্চুরি হাতছাড়া হয়েছে। ফাইনালে যেতে পারেনি রাজস্থান রয়্যালস। আর আইপিএল অভিযান শেষ হতেই বড়সড় দায়িত্ব পাচ্ছে বিহারের বিস্ময় প্রতিভা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০২৬, ২০:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০২৬, ২০:০২

options
link
আইপিএল শেষেই সরকারি দায়িত্ব বৈভবের কাঁধে! বিহারের বিস্ময় প্রতিভাকে দেখা যাবে কোন ভূমিকায়? zoom
বৈভব সূর্যবংশী। ফাইল ছবি

বয়স মাত্র ১৫। আইপিএলে একের পর রেকর্ড ভেঙেছে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। দুরন্ত ইনিংস খেললেও সেঞ্চুরি হাতছাড়া হয়েছে। ফাইনালে যেতে পারেনি রাজস্থান রয়্যালস। আর আইপিএল অভিযান শেষ হতেই বড়সড় দায়িত্ব পাচ্ছে বিহারের বিস্ময় প্রতিভা। এবার ঝাড়খণ্ডের স্বাস্থ্য দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে চলেছে বৈভব।

সোশাল মিডিয়ায় সেই খবর ঘোষণা করলেন ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ড. ইরফান আনসারি। পরপর দু’ম্যাচে সেঞ্চুরি মিস করেছে বৈভব। দলের স্বার্থ বিবেচনা করতে গিয়ে রানের গতি বাড়াতে যায় ১৫ বছরের বিস্ময় প্রতিভা। ফলে ৯৬ রানে আউট। কিন্তু শেষমেশ শুভমান গিলের সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ম্যাচ হারে রাজস্থান। এর আগে এলিমিনেটরে ৯৭ রান করেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এক্স হ্যান্ডেলে ড. ইরফান আনসারি লিখেছেন, ‘অল্প বয়সেই নিজের বিস্ফোরক ব্যাটিং ও অসাধারণ প্রতিভা দিয়ে গোটা দেশকে মুগ্ধ করে রেখেছে বৈভব। ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টি করা ক্রিকেট তারকা বৈভব সূর্যবংশীকে ঝাড়খণ্ডে সম্মানিত করা হবে। এছাড়াও, তাকে ঝাড়খণ্ড স্বাস্থ্য বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করা হবে। যদিও বৈভবের দল হেরেছে। তবে এর মধ্যেও লক্ষ লক্ষ ভারতীয়র মন জয় করে নিয়েছে। বৈভব শুধু একজন খেলোয়াড় নয়; সে তারুণ্যের শক্তি, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং সংগ্রামের এক জীবন্ত উদাহরণ।’

তিনি আরও লিখেছেন, ‘মাত্র ১৫ বছর বয়সে বৈভব সূর্যবংশীর দেখানো সাহস, আত্মবিশ্বাস এবং প্রতিভা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করছে। যুবকদের মধ্যে স্বাস্থ্য, ফিটনেস, শৃঙ্খলা এবং ইতিবাচক জীবনধারার বার্তা ছড়িয়ে দিতে স্বাস্থ্য বিভাগ তার সঙ্গে সহযোগিতা করবে।’ ম্যাচ হারলেও এক ১৫ বছর বয়সি ক্রিকেটারের জন্য মনখারাপ দেশবাসীর। এমন দৃশ্য কেউ কখনও দেখেছে? কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু- সব দলের ভক্তদের এক করে দিয়েছে বৈভব সূর্যবংশী। ১৫ বছর বয়সে যা যা করা সম্ভব নয়, তার সব কটা করেছে সে। ২৩৭ স্ট্রাইক রেটে ৭৭৬ রান। গড় প্রায় পঞ্চাশ। ৭২টা ছক্কা। চারবার ম্যাচের সেরা। যেন বৈভবের নয়, এই সেঞ্চুরিগুলো দেশের ক্রিকেট ভক্তরা মিস করেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.