২২ বছর পর মুভ অন। ভুলে গেলেন একটা সময়ের মোস্ট এলিজিবল ব্যাচেলর ইমরান খানকে। এবার জেমিমা গোল্ডস্মিথের সঙ্গে জুড়ল ক্যামেরন ও’রেইলির নাম। জানা গিয়েছে, অত্যন্ত গোপনভাবে বিয়ে সেরেছেন দু’জনে। চলতি বছর মে মাসেই তাঁদের বাগদানের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এবার চারহাত এক হয়ে গেল। উল্লেখ্য, ক্রিকেটপ্রেমীদের কাছে ইমরান-জেমিমার প্রেমকাহিনি ছিল রূপকথার মতো। সেই রূপকথা ভেঙে দু’জনেই এবার হাঁটলেন আলাদা পথে।
ইমরান খান প্রথমবারের জন্য বিয়ে করেছিলেন জেমিমা গোল্ডস্মিথকে। কলেজে পড়ার সময়েই বিশ্বকাপজয়ী পাক অধিনায়ক ইমরানের প্রেমে পড়েন জেমিমা। একেবারে সিনেমার মতো পড়াশোনা ছেড়ে ইমরানের সঙ্গে সারাজীবন কাটানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন মাত্র ২১ বছর বয়সি জেমিমা। ইংল্যান্ডের পাট চুকিয়ে, পড়াশোনা অসমাপ্ত রেখে সুন্দরী জেমিমা পাড়ি দেন পাকিস্তানের শ্বশুরবাড়িতে। সমালোচকদের মুখে ছাই দিয়ে দিব্যি চলেছে ইমরান-জেমিমার সংসার। ২২ বছরের ফারাক ছিল দু’জনের মধ্যে। কিন্তু ইমরানের পাশে সবসময় থেকেছেন জেমিমা।
আরও পড়ুন:
তবে শেষ পর্যন্ত এত চ্যালেঞ্জ সামলাতে পারেননি জেমিমা। ২০০৪ সালে ভেঙে যায় তাঁর বিয়ে। বিচ্ছেদের অন্যতম প্রধান কারণ ছিল পাকিস্তানে জেমিমার মানিয়ে নেওয়ার সমস্যা। অবশ্য বিচ্ছেদের পরও বহুবার ইমরানের হয়ে মুখ খুলেছেন তিনি। সময়ে-অসময়ে প্রাক্তন স্বামীর নানা উপকার করেছেন, সেকথা স্বীকার করে নেন ইমরানও। দীর্ঘদিন খান পদবিও ব্যবহার করতেন জেমিমা। তবে ২০১৫ সালে ইমরান দ্বিতীয়বার বিয়ে করতেই খান পদবি ত্যাগ করেন তিনি।
আপাতত জেলে বন্দি ইমরান। তাঁর শারীরিক অবস্থার ব্যাপক অবনতিও হয়েছে। গোটা বিশ্ব তাঁকে নিয়ে উদ্বিগ্ন। ইমরানের দুই পুত্র কাশেম এবং সুলেমান এই নিয়ে বারবার সরব হয়েছেন। তার মধ্যেই প্রচারের আলো থেকে একেবারে দূরে সরে গিয়ে বিয়ে সারলেন জেমিমা। সেই খবর দিয়েছেন তাঁর ননদ জেমিমা জোনস। যদিও বিয়ের ছবি বা ভিডিও কিছুই প্রকাশ্যে আসেনি। জেমিমার স্বামী, ৬২ বছর বয়সি ক্যামেরন মূলত আইরিশ এবং অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত। বেশ কয়েকটি সংবাদসংস্থা পরিচালনা করেছেন তিনি। কর্মক্ষেত্রে একসঙ্গে কাজ করার সময় থেকেই ক্যামেরনের সঙ্গে জেমিমার ঘনিষ্ঠতা বাড়ে।

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
তিন বছরে তৃতীয়বার, উত্তরপ্রদেশে আম্বেদকরের মূর্তি ভাঙচুর!
-
‘কুঁড়ে’ প্রতিযোগীদের উপর রেগে কাঁই ‘বিগ বস’, সবাইকে ছাঁটাই! ব্রহ্মাস্ত্রে কাকে বাঁচাবেন জীতু?
-
পুজো উদ্যোক্তাদের ঐক্যবদ্ধ করতে রুদ্রনীলের নেতৃত্বে সমিতি বিজেপির! ‘ফোরাম ফর দুর্গোৎসবে’র ভবিষ্যৎ?
-
একঘণ্টা অপেক্ষার পরও আসেননি অধ্যক্ষ, কলেজের পরিচালন কমিটির সভাপতি দায়িত্ব নিজেই নিলেন কৌস্তভ!
-
মানতের মেহেন্দি পরলেই বিয়ে! জয়পুরের মন্দিরে উপচে পড়ল ভিড়, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি