জাতীয় দলের জার্সিতে মাঠ কাঁপাচ্ছেন ঈশান কিষান (Ishan Kishan)। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবনে কি এবার ঝড় উঠতে চলেছে? ঈশান কিষানের প্রেমের পথে কি বাঁধা হয়ে দাঁড়াবে পরিবার? সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
শোনা যায়, দীর্ঘদিন ধরে অদিতি হুন্ডিয়া নামের এক মডেলের সঙ্গে সম্পর্কে রয়েছেন ঈশান। কিন্তু তাঁর পরিবার ওই মডেল পাত্রীকে বাড়ির বউ হিসাবে মানতে নারাজ। যদিও দিন দুই আগে ঈশানের ঠাকুরদা অনুরাগ পাণ্ডে জানিয়ে দেন, অদিতিকে ‘নাতববউ’ হিসাবে গ্রহণ করতে তাঁর কোনও আপত্তি নেই। এক সাক্ষাৎকারে অনুরাগ জানিয়েছেন, ঈশান (Ishan Kishan) নিজের জীবনে যে কোনও সিদ্ধান্ত নিতে পারে। কাকে বিয়ে করবে, সেটাও তাঁর সিদ্ধান্ত। এই বিয়ে নিয়ে পরিবার কোনও আপত্তি করবে না।
আরও পড়ুন:

কিন্তু দু’দিনের মধ্যেই একদম উলটো কথা বললেন ঈশানের মা। ছেলের বিয়ের ব্যাপারে ভাবতেই রাজি নন তারকা উইকেটরক্ষকের মা সুচিত্রা দেবী। তিনি বলছেন, “এখন বিয়ে নিয়ে এত কথা কীসের? ওঁর এখনও বিয়ে নিয়ে কথা বলার বয়সই হয়নি।” ঈশানের ঠাকুরদার মন্তব্য প্রসঙ্গে সুচিত্রা দেবীর সাফাই, “ঈশানের দাদুর বয়স হয়েছে। বুড়ো মানুষেরা একটু বেশি আবেগপ্রবণ হন। উনি সোশাল মিডিয়ায় এসব দেখেছেন, সেই নিয়েই মন্তব্য করেছেন।”
শোনা যায়, বেশ কয়েক বছর ধরেই অদিতির সঙ্গে গোপনে প্রেম চলছে ঈশানের। তবে ঈশানের পরিবার থেকে দু’জনের সম্পর্কে ‘আপত্তি’ রয়েছে। জয়পুরের বাসিন্দা অদিতি পেশায় মডেল। মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলেন। ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা প্রায় ৩ লক্ষ। সোশাল মিডিয়া নিয়মিত ছবি পোস্ট করেন। তবে বিতর্কের পর থেকে দু’জনে একসঙ্গে ছবি দেওয়া বন্ধ করে দিয়েছেন। নাতির প্রেম নিয়ে ঠাকুরদা খানিক উদার হলেও তাঁর মা সম্ভবত এখনও নিজের অবস্থানে অনড়। সেজন্যই কি তিনি ছেলের বিয়ে নিয়ে রা কাড়তে নারাজ? ভারতীয় সমর্থকদের আশা, এইসব টানাপোড়েনে ঈশানের পারফরম্যান্সে প্রভাব পড়বে না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক