Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Ishan Kishan

বিশ্বকাপের আগেই ভারতীয় দলে খুশির হাওয়া, বিরাট উন্নতি ঈশানের, সাফল্য সূর্যদেরও

২ বছরের 'নির্বাসন' কাটিয়ে সদ্য ফিরেছেন জাতীয় দলে। সুযোগ পেয়েছেন টি-২০ বিশ্বকাপের স্কোয়াডেও। এবার বিরাট উন্নতি করে বিশ্বকাপে প্রথম একাদশে সুযোগ পাওয়ার যোগ্য দাবিদার হয়ে উঠেছেন ঈশান কিষান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ২১:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ২১:০৫

options
link
বিশ্বকাপের আগেই ভারতীয় দলে খুশির হাওয়া, বিরাট উন্নতি ঈশানের, সাফল্য সূর্যদেরও zoom
প্রথম একাদশে সুযোগ পাওয়ার যোগ্য দাবিদার হয়ে উঠেছেন ঈশান কিষান। ফাইল ছবি।

২ বছরের ‘নির্বাসন’ কাটিয়ে সদ্য ফিরেছেন জাতীয় দলে। সুযোগ পেয়েছেন টি-২০ বিশ্বকাপের স্কোয়াডেও। এবার আইসিসি র‍্যাঙ্কিংয়ে বিরাট উন্নতি করলেন ঈশান কিষান। একলাফে তিনি ৩২ ধাপ উঠে এলেন ক্রমতালিকায়। সদ্যসমাপ্ত নিউজিল্যান্ড সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন ঈশান। সেটার পুরস্কার পেলেন আইসিসি ক্রমতালিকায়। উন্নতি হয়েছে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এবং ওপেনার অভিষেক শর্মারও।

চারদিন পরে দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ অভিযানে নামবে ভারত। গতবারের চ্যাম্পিয়ন মেন ইন ব্লুর সামনে খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ। সেই যুদ্ধে নামার আগে টিম ইন্ডিয়াকে ভরসা দেবেন ঈশান কিষান। নিউজিল্যান্ড সিরিজে ঝোড়ো সেঞ্চুরি হাঁকিয়েছেন। সেঞ্চুরি-সহ তিনি ২১৫ রান করেছেন এই সিরিজে। প্রথম একাদশে সুযোগ পাওয়ার যোগ্য দাবিদার হয়ে উঠেছেন। এমনকি নেমে পড়েছেন কিপিং গ্লাভস হাতেও। ক্রিকেটপ্রেমীদের অনেকেই বলছেন, সঞ্জু স্যামসনের পরিবর্তে ঈশানকেই ওপেনিংয়ে নামানো হোক। সেই জল্পনার মধ্যেই ব্যাটারদের ক্রমতালিকায় ৩২ নম্বরে উঠে এলেন ঈশান।

Advertisement

গত কয়েকমাস ধরে স্বপ্নের ফর্মে রয়েছেন ওপেনার অভিষেক শর্মা। টি-২০ ব্যাটারদের ক্রমতালিকার শীর্ষস্থানটা দীর্ঘদিন ধরেই তাঁর দখলে। বিশ্বকাপের আগে সেই স্থানে নিজের আধিপত্য আরও জোরালো করে নিলেন অভিষেক। বর্তমানে তাঁর সংগ্রহ ৯১৭ রেটিং পয়েন্ট, দ্বিতীয় স্থানে থাকা ফিল সল্টের থেকে ৮৩ পয়েন্ট বেশি। এছাড়াও বিশ্বকাপের ঠিক আগে ক্রমতালিকায় ষষ্ঠস্থানে উঠে এসেছেন সূর্যও। পিছনে ঠেলে দিয়েছেন পাক তারকা সাহিবজাদ ফারহানকে।

নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতের সবচেয়ে বড় চিন্তার কারণ ছিল অধিনায়ক সূর্যর ফর্ম। সেই চিন্তা তিনি এই সিরিজে অনেকাংশে দূর করে দিয়েছেন। বস্তুত সূর্য দীর্ঘদিন টি-২০ ফরম্যাটে শাসন করেছেন, শীর্ষস্থানে থেকেছেন। কিন্তু গত কয়েক মাসের খারাপ ফর্মের জন্য নেমে যান ১০ নম্বরে। তবে নিউজিল্যান্ড সিরিজে কামব্যাক করেছেন তিনি। অন্যদিকে বোলারদের ক্রমতালিকায় শীর্ষে ভারতের বরুণ চক্রবর্তী। অলরাউন্ডারদের তালিকায় তৃতীয় স্থানে হার্দিক পাণ্ডিয়া।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.