ইউনুস সরকারের পতনের পর ভারত-বাংলাদেশ রাজনৈতিক সম্পর্কের যে উন্নতি প্রত্যাশা করা হয়েছিল, তা হয়নি। বরং পরিস্থিতি যা, তাতে আবারও বাংলাদেশ সফর বাতিল করে দিতে পারে ভারত (India vs Bangladesh)। অন্তত সমস্ত কিছু সে দিকেই এগোচ্ছে।
বাংলাদেশে ইউনুস সরকারের আমলে ভারতের সে দেশে যাওয়ার কথা ছিল ক্রিকেট-সফর করতে। কিন্তু দু’দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতির কারণে তা স্থগিত হয়ে যায়। পরবর্তী সময়ে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে কেকেআর থেকে বাদ দিয়ে দেওয়া হয় মুস্তাফিজুর রহমানকে। যার পরিণাম হিসাবে ভারতের অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপই বয়কট করে দেয় বাংলাদেশ। এর পরপরই রাজনৈতিক পালাবদল ঘটে বাংলাদেশে। মনে করা হয়েছিল, পদ্মাপারে ক্ষমতায় বিএনপি আসার পর দু’দেশের ক্রিকেটীয় সম্পর্কে পরিবর্তন ঘটবে। কিন্তু এখনও পর্যন্ত সে ইঙ্গিত নেই।
আরও পড়ুন:
মঙ্গলবার চাঞ্চল্য পড়ে যায়, আফগানিস্তান ক্রিকেট বোর্ড ভারতের সঙ্গে তাদের খেলার ক্রিকেট-সূচি প্রকাশের পর। আফগান বোর্ড ঘোষণা করে যে, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (পূর্বতন নাম ফিরোজ শাহ কোটলা)। আফগানিস্তান বোর্ড এটাও জানায়, ভারতীয় বোর্ডের সঙ্গেও তাদের কথাবার্তা সব হয়ে গিয়েছে। মুশকিল হল, বাংলাদেশ বোর্ডের প্রস্তাবিত সূচিতে ১ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর, ভারতের বিরুদ্ধে ছ’খানা সাদা বলের ম্যাচের জন্য বরাদ্দ রাখা হয়েছে। যার অর্থ, একটা ম্যাচের তারিখ একই হয়ে যাচ্ছে।
আফগানিস্তান বোর্ডের সূচি অনুপাতে, ১৩ সেপ্টেম্বর আফগানিস্তান বনাম ভারত খেলা। আবার বাংলাদেশ বোর্ডের সূচি অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর তাদের সঙ্গে ভারতের খেলা। ভারত-বাংলাদেশ সিরিজের আর তিন সপ্তাহও বাকি নেই। ওয়াকিবহাল মহলের মনে হচ্ছে, দু’দেশের সিরিজের বাস্তবোচিত সম্ভাবনা আর পড়ে নেই। যদি শেষ মুহূর্তে ভারত সরকার থেকে কোনও নির্দেশিকা আসে, তা হলে আলাদা কথা। নইলে বাংলাদেশ নয়, ভারত খেলবে আফগানিস্তানের সঙ্গে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সরকার-সংগঠন সমন্বয় আরও মজবুত করাই লক্ষ্য, চলতি মাসেই ফের বঙ্গ সফরে নীতিন নবীন
-
ব্রিটেনে বাতিল ১৩০০ উড়ান! বিভ্রাটে ভোগান্তির শিকার লক্ষ লক্ষ যাত্রী
-
সিগন্যাল ভেঙে মহিলাকে ধাক্কা ম্যাটাডোরের, রাস্তায় ছিটকে পড়তেই পিষে দিল বাস! উত্তাল ভাঙড়
-
উদ্বোধনী ম্যাচ হয়তো মোহনবাগান মাঠে, আইএফএ শিল্ডের শুরুতেও ফের ডার্বি?
-
গুজরাটে অনার কিলিং! ছেলে বন্ধুর সঙ্গে ভিডিও, হাতুড়ি দিয়ে তরুণীর মাথা থেঁতলে খুন বাবা-দাদার!