যুদ্ধের প্রতিবাদে ফিফা বিশ্বকাপ বয়কট করবে ইরান, এমনটাই শোনা গিয়েছিল। আর এবার ‘শত্রুভাবাপন্ন’ মনে করা দেশগুলিতে ক্রীড়াক্ষেত্রে দল পাঠানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করল ইরান। ফুটবল বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত নিল দেশটি। ক্রীড়া মন্ত্রক সৌদি আরবে ইরান ও আরব আমিরশাহীর দুই ক্লাবের মধ্যে ফুটবল ম্যাচের আগে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ফলে প্রশ্নের মুখে তাদের ক্রীড়া ভবিষ্যৎও।
সম্প্রতি শোনা গিয়েছিল, আমেরিকার মাটিতে ফুটবল বিশ্বকাপ খেলতে চায় না ইরান। নিজেদের সমস্ত ম্যাচ মেক্সিকোতে সরিয়ে দেওয়ার আর্জি জানায় ইরানের ফুটবল ফেডারেশন। সেই গুঞ্জনেই কার্যত সিলমোহর দিয়েছিলেন ইরানের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহদি তাজ। এবার ইরানের ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘যে দেশগুলি শত্রুভাবাপন্ন এবং ইরানি অ্যাথলিট ও দলীয় সদস্যদের নিরাপত্তা দিতে সক্ষম নয়, সেই সব দেশে জাতীয় দল বা ক্লাব দলের অংশগ্রহণ নিষিদ্ধ দেওয়া হল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশিকা বজায় থাকবে।’
আরও পড়ুন:
এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে ‘সৌদি আরবের মাঠে সংযুক্ত আরব আমিরশাহীর একটি ক্লাবের বিপক্ষে ইরানি ক্লাব ট্রাক্টর এফসির ম্যাচ ছিল। মূলত সেই ম্যাচকে সামনে রেখেই এই সিদ্ধান্ত। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ফুটবল ফেডারেশন এবং সংশ্লিষ্ট ক্লাবগুলো এশিয়ান ফুটবল কনফেডারেশনকে বিষয়টি জানাবে, যাতে ম্যাচগুলো অন্য দেশে সরিয়ে নেওয়া যায়।’ তবে বিবৃতিতে শত্রুভাবাপন্ন হিসাবে বিবেচিত দেশগুলোর কোনও তালিকা দেওয়া হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ফুটবল ফেডারেশন এবং সংশ্লিষ্ট ক্লাবগুলো এশিয়ান ফুটবল কনফেডারেশনকে বিষয়টি জানাবে, যাতে ম্যাচগুলো অন্য দেশে সরিয়ে নেওয়া যায়।’
এশিয়ান ফুটবল কনফেডারেশন বুধবার কোয়ার্টার ফাইনালের জন্য ড্র সম্পন্ন করেছে। সেই অনুযায়ী সৌদি আরবে প্লে-অফ ম্যাচে অংশ নেবে ট্র্যাক্টর। এর একদিন আগেই এএফসি জানায়, যুদ্ধের কারণে স্থগিত থাকা পশ্চিমাঞ্চলীয় প্লে-অফ ম্যাচগুলি আগামী ১৩-১৪ এপ্রিল জেদ্দায় পুনর্নির্ধারিত হয়েছে। সৌদি আরবের এই শহরেই ১৬ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত কোয়ার্টার ফাইনাল। এমনকী সেখানে সেমিফাইনাল, ফাইনাল আয়োজনের কথাও রয়েছে। আয়োজকরা ইতিমধ্যেই সূচি নির্ধারণ করেছে এবং অঞ্চলে শান্তি বজায় থাকার আশাও ব্যক্ত করেছে। তবে ইরান বেঁকে বসায় এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের খেলা এখন বিশবাঁও জলে।
Iran has announced a ban on its sports teams traveling to countries it considers ‘hostile’, in a decision that underscores the increasing overlap between politics and athletics.
According to local reports, the move follows official instructions aimed at “protecting” Iranian… pic.twitter.com/EU9ebZjkfV
— Roya News English (@RoyaNewsEnglish) March 26, 2026
ইরানের ক্রীড়া মন্ত্রকের এই বিবৃতিতে আসন্ন বিশ্বকাপের উল্লেখ করা হয়নি। ১১ জুন থেকে শুরু ফুটবল বিশ্বকাপ। আমেরিকা, মেক্সিকো এবং কানাডা এই তিন দেশ মিলে হবে এবারের বিশ্বকাপ। ইরান নিজেদের যোগ্যতাতেই বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। এখন দেখার, বিশ্বকাপ ফুটবল নিয়ে কোন অবস্থান নেয় তারা। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানে আমেরিকা ও ইসরায়েলি হামলার জেরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার প্রায় এক মাস পর ক্রীড়া মন্ত্রকের তরফে এই ঘোষণা এল। অর্থাৎ আমেরিকার পাশাপাশি প্রতিবেশীদেরও ‘বয়কট’ করল ইরান। এর পরে প্রশ্ন উঠছে, আমেরিকায় কি আদৌ বিশ্বকাপ দল পাঠাবে ইরান? নাকি ইরানের দাবি মেনে মেক্সিকোতে সরিয়ে দেওয়া হবে ম্যাচ?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক