গুজরাট টাইটান্স নাকি রাজস্থান রয়্যালস? আইপিএল ফাইনালে বিরাটের রয়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতিপক্ষ কে? সেই লড়াইয়ের শুরুতেই বিপত্তি! শুক্রবার মুলানপুরের দ্বিতীয় কোয়ালিফায়ারে দু’বার করতে হল টস। স্বাভাবিক ভাবেই ধন্দে পড়ে যায় দর্শক। কার ‘গাফিলতি’তে এমনটা হল, এবার সামনে এল সত্যিটা।
এদিন কিন্তু প্রথমে টস জিতে গিয়েছিলেন শুভমান গিলই। কিন্তু দ্বিতীয়বার টস হওয়ায় হেরে যান গুজরাট অধিনায়ক। কেন তৈরি হল এমন ধন্দ? আসলে প্রথমে গিলকে কয়েনটি স্পিন করতে বলেন ম্যাচ রেফারি। কিন্তু রিয়ান পরাগ যে হেড কল করেছেন, তা কানে পৌঁছয়নি তাঁর। টেল পড়ায় গিল জিতেও যান। কিন্তু রেফারি রিয়ানের কল শুনতে পাননি বলে গিলকে ফের টস করতে বলেন। ঘটনায় বেশ বিরক্তই হন গুজরাট ক্যাপ্টেন। কিন্তু নিয়ম মেনে তিনি ফের টস করতে বাধ্য হন। এবার রিয়ান হেড কল করেন। হেডই পড়ে। ফলে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান।
আরও পড়ুন:
Toss fiasco already at the start. #GTvsRR pic.twitter.com/OaKgRmd6oP
— Glorified Dakait (@BalakHasta) May 29, 2026
স্বাভাবিক ভাবেই গোটা ঘটনায় বেশ বিরক্ত গিল। কারণ টস জিতে তিনিও প্রথমে ব্যাটই করতে চেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তা আর সম্ভব হল না। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে যে এই ধরনের গাফিলতি প্রত্যাশিত নয়, গিল যেন হাবেভাবে তা বুঝিয়ে দেওয়ার চেষ্টাও করেন।
ফাইনালে ওঠার ডু অর ডাই ম্যাচে দলের কম্বিনেশনে কোনও বদল ঘটায়নি রাজস্থান। তবে সাই সুদর্শনকে প্রথম একাদশে এনেছেন গিল। বলে রাখা ভালো, গ্রুপ পর্বে দ্বিতীয় স্থানে শেষ করে প্লেঅফে পৌঁছয় গুজরাট। প্রথম কোয়ালিফায়ারে বিরাটদের দুর্দান্ত পারফরম্যান্সের কাছে হার মানতে হয় প্রিন্সের দলকে। অন্যদিকে বৈভবের অনবদ্য ইনিংসে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দেয় রাজস্থান। বলাবাহুল্য, টি-টোয়েন্টি ক্রিকেটে বড় ভূমিকা টসের। সেখানে সেই টস নিয়েই বিতর্ক। ম্যাচের ফলই বলে দেবে এই বিতর্কের জল কতদূর গড়ায়।
সর্বশেষ খবর
-
গোল সেলিব্রেশনে লাফ দিয়ে সোজা টানেলে, চোট পেয়ে জানলেন গোল বাতিল! ভিডিও ভাইরাল
-
কলকাতার রাজপথে ‘হর ঘর তেরঙ্গা’ যাত্রায় জাতীয় পতাকা হাতে মুখ্যমন্ত্রী, শামিল হাজার হাজার মানুষ
-
বালোচিস্তানে হামলা পাক সেনার! কোয়েত্তায় পুলিশের হাত থেকেই অস্ত্র ছিনিয়ে নিল বিদ্রোহীরা
-
রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’, কোন যুক্তিতে অপরিবর্তনীয়?
-
নন্দীগ্রামে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, দিল্লি এসটিএফের জালে কুখ্যাত ‘অপরাধী’ ওয়াসিম