Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৫ জুন ২০২৬
IPL

এগিয়ে আসছে আইপিএল! কবে থেকে শুরু হবে কোটি টাকার টুর্নামেন্ট? জানিয়ে দিলেন বোর্ড সচিব

কেন এই সিদ্ধান্ত? এবার আইপিএল শুরু হয়েছে ২৮ মার্চ। ফাইনাল হয়েছে ৩১ মে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০২৬, ১৬:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০২৬, ১৬:৫৪

options
link
এগিয়ে আসছে আইপিএল! কবে থেকে শুরু হবে কোটি টাকার টুর্নামেন্ট? জানিয়ে দিলেন বোর্ড সচিব zoom
আইপিএল ট্রফি হাতে বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস, সচিব দেবজিৎ সইকিয়া ও আরসিবি অধিনায়ক রজত পাতিদার। ছবি: পিটিআই

সময়সূচি বদলাচ্ছে আইপিএলে’র! প্রথম মরশুম থেকেই আইপিএল মার্চ-মে মাসের মধ্যে হয়ে আসছে। এবার তা এগিয়ে আসতে পারে। সেরকমই ইঙ্গিত দিলেন বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া। অত্যধিক গরম ও বৃষ্টির কথা মাথায় রেখে আগামী মরশুম থেকে নতুন সময়সূচিতে আইপিএল শুরু হতে পারে।

এখন আইপিএলে ১০টি দল খেলে। মোট ম্যাচ হয় ৭৪টি। লিগ পর্বে সব দল সবার বিরুদ্ধে খেলে না। সম্প্রতি দেবজিৎ সইকিয়া জানিয়েছেন, নতুন সময়ে টুর্নামেন্ট আয়োজন করা হতে পারে। আসলে মার্চ-মে মাসে প্রবল গরম থাকে। প্লেয়াররা ক্লান্ত হয়ে পড়েন। তাছাড়া সময় যত এগোয়, তত বর্ষা ঢোকার সম্ভাবনা বাড়তে থাকে। এবার যদিও ইডেনে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে একটি ম্যাচ ছাড়া কোনও ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু কোনও ঝুঁকি নিতে চায় না বিসিসিআই। সইকিয়া বলেন, “গত বছর এক সপ্তাহ বেশি আইপিএল চলেছিল। এখন টুর্নামেন্ট ৩১ মে পর্যন্ত চলে। তাতে কোথাও বৃষ্টি হয়, কোথায় প্রচণ্ড গরম থাকে। তাই আমরা ভাবছি, আইপিএল ১৫ দিন এগিয়ে আনা যায় কি না। এবার আইপিএল শুরু হয়েছে ২৮ মার্চ। আমরা চাইছি, ১৫ মার্চের মধ্যে আইপিএল শুরু করে ১৫ মে’র মধ্যে শেষ করতে। নাহলে অতি গরমে বা বৃষ্টিতে সমর্থকরা সমস্যায় পড়েন।

লিগ পর্বে সব দল সবার বিরুদ্ধে খেলে না। কিন্তু ২০২৮ মরশুম থেকে ম্যাচ সংখ্যা বাড়তে পারে। ম্যাচ হতে পারে ৯৪টি। তবে সেটা হওয়ার সম্ভাবনা কম। সইকিয়া বলেন, “বিসিসিআই এখনই আইপিএলের ম্যাচ বাড়ানো নিয়ে বিশেষ কিছু ভাবছে না। গতবারের মতো এবারও ২ মাস জুড়ে আইপিএল হয়েছে। সময় বাড়ানোর ক্ষেত্রে অনেকগুলো সমস্যা আছে। অন্যদেশের দ্বিপাক্ষিক সূচি বা আইসিসি’র টুর্নামেন্টগুলোও খেয়াল করতে হয়। আপাতত দেখা যাক ২০২৭-র আইপিএল কেমন যায়। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.