Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
IPL

ফের বিদেশের মাটিতে আইপিএল, আরও জোরালো হচ্ছে সম্ভাবনা, এবার কোন দেশে?

এই জল্পনা সত্যি হলে তৃতীয়বার দেশের বাইরে আয়োজিত হবে আইপিএলের ম্যাচ। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০২৬, ১৩:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০২৬, ১৩:৫৬

options
link
ফের বিদেশের মাটিতে আইপিএল, আরও জোরালো হচ্ছে সম্ভাবনা, এবার কোন দেশে? zoom
আইপিএল ট্রফি। ফাইল ছবি।
Advertisement

কিছুদিন আগে জানা গিয়েছিল, ভারতের বিপুল দর্শক সংখ্যার কথা মাথায় রেখে এদেশের মাটিতে বিগ ব্যাশ লিগের ম্যাচ আয়োজন করতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। এবার জানা যাচ্ছে, সেখানেই থেমে না থেকে আগামী বছর অস্ট্রেলিয়ায় আইপিএলের (IPL) ম্যাচও আয়োজিত হতে পারে। জল্পনা আরও জোরাল হল ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্রর কথায়। তিনি বলছেন, “ক্রিকেট অর্থনীতিতে ভারতের প্রভাব আমরা জানি। তাই আগামী দিনে আইপিএলের ম্যাচ অস্ট্রেলিয়ায় আয়োজিত হলে অবাক হবেন না।” এই জল্পনা সত্যি হলে তৃতীয়বার দেশের বাইরে আয়োজিত হবে আইপিএলের ম্যাচ। 

জানা গিয়েছে, আইপিএলের অন্তত একটি ম্যাচ আয়োজন করতে চায় দক্ষিণ অস্ট্রেলিয়া ক্রিকেট সংস্থা (এসএসিএ)। সেই ম্যাচটি হতে পারে অ্যাডিলেড ওভালে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আগ্রহ দেখিয়েছেন অ্যাডিলেডের স্থানীয় ক্রিকেট কর্তারাও। বিভিন্ন স্তরে আলোচনা শুরু করেছে। অজি সংস্থার প্রেসিডেন্ট উইল রেইনার এবং অ্যাডিলেড ওভালের চেয়ারম্যান জেমি ব্রিগস ইতিমধ্যেই একাধিক স্টেকহোল্ডারের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। লক্ষ্য একটাই, বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-টোয়েন্টি লিগকে অস্ট্রেলিয়ার মাটিতে নিয়ে। ‘

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বলছেন, “ক্রিকেট অস্ট্রেলিয়া আইসিসির সব সদস্যের সঙ্গেই নিবিড়ভাবে কাজ করতে চায় বিশেষ করে বিসিসিআইয়ের সঙ্গে। ক্রিকেটের উপর ভারতের যে বিরাট অর্থনৈতিক প্রভাব সেটা আমরা অস্বীকার করতে পারি না। ভারতীয় দল কোনও দেশে খেলতে গেলে সেই দেশের ক্রিকেট অর্থনীতি কতটা উপকৃত হয়, সেটাও জানি।” তিনি বলছেন, “আমরা যে বিগ ব্যাশ লিগকে ভারতে আনতে পেরেছি সেজন্য খুব খুশি। তাই আগামী দিনে আইপিএল বা ভারতের কোনও দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচ অস্ট্রেলিয়ায় হলে অবাক হবেন না।”

যদিও আরও একটা সম্ভাবনার কথা এদিন খারিজ করে দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তা। শোনা যাচ্ছিল, ভারতের ক্রিকেট বাজারকে আরও বড় পরিসরে কাজে লাগাতে নতুন ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের এক বা একাধিক টেস্ট ভারতের মাটিতে আয়োজন করতে চায় অজি বোর্ড। সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্র জানালেন, “এখনই এমন কোনও সম্ভাবনা নেই।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.