আইপিএলের প্লেঅফে উঠতে পারেনি পাঞ্জাব কিংস। একসময় টানা ৭ ম্যাচ অপরাজিত থাকলেও শেষমেশ লিগের পঞ্চম স্থানে শেষ করেন শ্রেয়স আইয়াররা। তারপরই চর্চায় যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) একটি বার্তা। যেখানে তিনি লিখেছিলেন, ‘জুতোপেটা উচিত।’ কাদের উদ্দেশ্যে এই কথা লিখেছিলেন যুবি?
এই বিষয়ে আরও খবর
আইপিএলের শুরুর দিকে টানা লিগশীর্ষে ছিল পাঞ্জাব। অনেকেই মনে করছিলেন, প্লেঅফে ওঠা সময়ের অপেক্ষা। এমনকী অধরা আইপিএল ট্রফিও এবার জিততে পারে প্রীতি জিন্টার দল। কিন্তু এপ্রিলের শেষ থেকে টানা ম্যাচ হারা শুরু পাঞ্জাবের। হারের ডবল হ্যাটট্রিকের পর লখনউয়ের বিরুদ্ধে শেষ ম্যাচ জেতে। তবে তাতে লাভের লাভ হয়নি। ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে রাজস্থান টপকে যায় ১৫ পয়েন্টের পাঞ্জাবকে।
লখনউকে হারানোর পর টিম বাসে একটি ছবি বসা আপলোড করেন পাঞ্জাব ক্রিকেটার হরপ্রীত ব্রার। সেই ছবিতে সঙ্গে ছিলেন প্রিয়াংশ আর্য ও অর্শদীপ সিং। এর মধ্যে প্রিয়াংশের উপর লেখা ছিল ‘স্লগার’, অর্থাৎ যে এলোপাথাড়ি মেরে রান করে। আর অর্শদীপ সিংয়ের উপর লেখা ছিল ‘ভ্লগার’। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওর দৌলতে বেশ জনপ্রিয় অর্শদীপ। ওই পোস্টে যুবরাজ কমেন্ট করেন, ‘সবাইকে জুতোপেটা করার সময় চলে এসেছে।’
সম্ভবত মজা করেই কমেন্টটি করেছেন। তবে পাঞ্জাব আইপিএল থেকে বাদ পড়ার পর নেটিজেনদের বক্তব্য, যুবরাজ ঠিক কথাই বলেছেন। পাঞ্জাব যে বিদায় নেবে, সেটা যেন যুবি আগেই অনুমান করেছিলেন। আইপিএলে ভালো শুরু করেও পরের দিকে বড় রান পাননি প্রিয়াংশ। হরপ্রীত খুব বেশি সুযোগই পাননি। অন্যদিকে অর্শদীপ সেভাবে ফর্মে নেই। ১৪ ম্যাচে পেয়েছেন ১৪ উইকেট। ওভার প্রতি দিয়েছেন ১০ রানের বেশি।
Yuvaraj says “You guys deserve to be beaten by slippers now. It’s time!”
— Gabbar (@GabbbarSingh) May 24, 2026
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
অপারেশন সিঁদুরে ভারতকে মারার ছক! পাকিস্তানের সেই অস্ত্র কিনছে বাংলাদেশ, নজর নয়াদিল্লির
-
পার্বতীকে নিয়ে এই গুহায় লুকোন শিব, ত্যাগ করেন নন্দী-গণেশকেও! রইল অমরনাথের অমৃতকথা
-
বেপরোয়া গতির বলি বালক! লরিতে আগুন জনতার, হুগলির চণ্ডীতলায় উত্তেজনা
-
দু’বার বিচ্ছেদের পর ফের প্রেমে হাবুডুবু শুভশ্রীর দিদি, কার আদরে মাখামাখি দেবশ্রী?
-
তারাতলা বিপর্যয়ে ফাঁকা বিধানসভা! বেনজির ‘কোরাম’ কীভাবে সামলালেন মন্ত্রীরা?



